আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুলাই ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৮ জন

হরমুজ প্রণালিতে সমুদ্র মাইনে বিস্ফোরণ, তেলবাহী ট্যাংকারে আতঙ্ক

দুই দিনের সাময়িক সামরিক বিরতির পর হরমুজ প্রণালিতে আবারও দেখা দিয়েছে উত্তেজনা ও অনিশ্চয়তা। পারস্য উপসাগরের কৌশলগত এই জলপথে চলাচলের সময় একটি তেলবাহী ট্যাংকার সমুদ্র মাইনের বিস্ফোরণের শিকার হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।

ইরানি কর্মকর্তাদের দাবি, ক্ষতিগ্রস্ত তেলবাহী জাহাজটি তেহরানের নির্ধারিত ও অনুমোদিত নৌপথ অনুসরণ করছিল না। এ কারণে জাহাজটি একটি সমুদ্র মাইনে আঘাত করলে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। তবে এখন পর্যন্ত জাহাজটির পরিচয়, ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

ঘটনার পর ইরানি কর্তৃপক্ষ কঠোর সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে ইচ্ছুক যেকোনো জাহাজকে অবশ্যই তেহরানের সঙ্গে পূর্ণ সমন্বয় করে নির্ধারিত নৌপথ ব্যবহার করতে হবে। অন্যথায় ওই জাহাজের নিরাপত্তার কোনো দায়িত্ব বা নিশ্চয়তা ইরান নেবে না।

ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন গত দুই দিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক হামলা-পাল্টা হামলা বন্ধ ছিল। গত ৪৮ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানে কোনো বিমান হামলার খবর পাওয়া যায়নি এবং ইরানের দিক থেকেও কোনো পাল্টা হামলার ঘটনা ঘটেনি।

এই সাময়িক শান্ত পরিস্থিতিকে অনেকে সম্ভাব্য কূটনৈতিক আলোচনার ইঙ্গিত হিসেবে দেখছিলেন। তবে হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণ এবং ইরানের কঠোর সতর্কবার্তার পর মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা ফের বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ট্রাম্পের বৈঠকের তালিকায় নেই নেতানিয়াহু, অনিশ্চিত সাক্ষাৎ

আসিয়ান কাপে বড় কিছুর প্রত্যাশা জামালের, লক্ষ্য পরের রাউন্ড

আইফোনের জন্য অপ্রতিমকে হত্যা? রহস্য উদঘাটনের দাবি পুলিশের, দুপুরে সংবাদ সম্মেলন

ঢাকাজুড়ে কড়া নজরদারি, চেকপোস্টে সন্দেহজনক যানবাহনে তল্লাশি

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

কর্মসূচিতে ঠাসা তারেক রহমানের নিউইয়র্ক সফর

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে নেই নির্দেশনা

১০

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প

১১

‘বাইরের কেউ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঠিক করে দিতে পারে না’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১২

তিতাসের ২৮ নম্বর কূপে মিলবে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

১৩

গণভোটের রায় না মানলে এক দফার আন্দোলন’: মামুনুল হক

১৪

‘জাতির প্রয়োজনে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে’: শফিকুর রহমান

১৫

টিসিবি কার্ড থেকে বাদ ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী

১৬

‘মানুষ যে ধরনের আইন চায়, সরকার সে ধরনের আইনই করবে’: আইনমন্ত্রী

১৭

‘শারীরিক ও মানসিক—সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি’: ঈশা রিখী

১৮

‘ছট মাইয়া’র গানের দৃশ্য দেখে পুরোহিত খুশি, জানালেন তামান্না

১৯

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের

২০