শাহবাজ শরিফ হামলাটিকে ‘জঘন্য’ বলে অভিহিত করেন। তিনি বলেন, বেসামরিক মানুষ ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালানো সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এ ধরনের হামলা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি।
শনিবারের হামলার জন্য ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দায়ী করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। ওই হামলায় অন্তত ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে, গত আগস্টে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। এর কয়েক দিন আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল।
সৌদি আরবের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তানের এই অঙ্গীকার দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি আবারও সামনে এনেছে।
মন্তব্য করুন