সম্প্রতি নিজের এই পরিকল্পনার কথা জানিয়েছেন বিপাশা। তিনি জানান, মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাটির চিত্রনাট্য তৈরির কাজ চলছে। তবে নির্মাণের বিষয়টি এখনো পরিকল্পনা পর্যায়ে রয়েছে।
সিনেমা নির্মাণের উদ্দেশ্য ব্যাখ্যা করে বিপাশা বলেন, ‘গল্পটা বাঁচিয়ে রাখতে চাই। অনুভূতি বাঁচিয়ে রাখতে চাই। তাই সিনেমাটি বানাব। চলচ্চিত্র নির্মাতা হওয়ার জন্য না।’
তিনি আরও বলেন, ‘আমি মুক্তিযোদ্ধার সন্তান। আমার জন্ম ১৯৭১ সালে। আমি বাংলাদেশের মানুষ। আমি যেখানেই থাকি না কেন, দেশে ফিরে আসতে পারি। দেশের জন্য কাজ করতে পারি।’
মুক্তিযুদ্ধের স্মৃতি, ইতিহাস ও অনুভূতি ধরে রাখার দায়বদ্ধতা থেকেই এমন উদ্যোগ নিতে চান বিপাশা হায়াত।
মন্তব্য করুন