স্পোর্টস ডেস্ক
৩ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮ জন

আফগানিস্তান প্রিমিয়ার লিগে ডায়মন্ড ক্যাটাগরিতে সাকিব-লিটন, তালিকায় ১৯ বাংলাদেশি

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) আসন্ন আসরের খেলোয়াড় বাছাইয়ের খসড়া তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান ও সাদা বলের অধিনায়ক লিটন দাস। সর্বোচ্চ ডায়মন্ড ক্যাটাগরিতে রয়েছেন তারা। তাদের সঙ্গে নিবন্ধন করেছেন বাংলাদেশের আরও বেশ কয়েকজন ক্রিকেটার। আগামী ৩ নভেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে খেলোয়াড় বাছাইয়ের আয়োজন।

সাকিব ও লিটনের পাশাপাশি ডায়মন্ড ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন তাওহিদ হৃদয়, শরিফুল ইসলাম ও পেসার নাহিদ রানা। অন্যদিকে প্লাটিনাম ক্যাটাগরিতে রয়েছেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।

গোল্ড ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন বাংলাদেশের আরও ১২ ক্রিকেটার। তারা হলেন মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, সাইফ হাসান, শামীম হোসেন, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, হাসান মাহমুদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান, তাইজুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

সব মিলিয়ে পাঁচটি ক্যাটাগরিতে ৪৬২ জন ক্রিকেটারকে নিয়ে অনুষ্ঠিত হবে এই বাছাইপ্রক্রিয়া। ডায়মন্ড, প্লাটিনাম ও গোল্ডের পাশাপাশি থাকছে সিলভার ও উদীয়মান ক্যাটাগরি।

খসড়া তালিকায় আন্তর্জাতিক ক্রিকেটের আরও বেশ কয়েকজন পরিচিত তারকা রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ওয়ানিন্দু হাসারাঙ্গা, রিজা হেনড্রিকস, রোমারিও শেফার্ড, রোভম্যান পাওয়েল, ইমরান তাহির, আকিল হোসেন, কুশল পেরেরা, ইমাম-উল-হক, সাইম আইয়ুব, ফখর জামান, চরিত আসালাঙ্কা ও সাহিবজাদা ফারহান।

পাঁচ দল নিয়ে নতুন আঙ্গিকে আগামী ২৭ ডিসেম্বর শুরু হওয়ার কথা রয়েছে আফগানিস্তান প্রিমিয়ার লিগের। তবে টুর্নামেন্টের নির্দিষ্ট ভেন্যু এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের পরিবর্তে পুরো প্রতিযোগিতা সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হতে পারে।

এর আগে ২০১৮ সালে প্রথমবারের মতো আফগানিস্তান প্রিমিয়ার লিগ চালু করেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। পাঁচ দলের সেই প্রতিযোগিতা এক মৌসুমের বেশি স্থায়ী হয়নি। ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম ও শহীদ আফ্রিদির মতো তারকা ক্রিকেটাররা অংশ নিলেও খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ নিয়ে বিরোধ এবং টুর্নামেন্টের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় বন্ধ হয়ে যায় লিগটি।

দীর্ঘ বিরতির পর এবার নতুন করে প্রতিযোগিতাটি চালুর উদ্যোগ নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মীয় সম্প্রীতি ও বিশ্বাসের অধিকার রক্ষায় FoRB Forum-এর নতুন কমিটি

১

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: সাধারণ ছুটিসহ সরকারের নানা কর্মসূচি ঘোষণা

২

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ’—ফেসবুকে আসিফ মাহমুদের ব্যঙ্গাত্মক পোস্ট

৩

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা শুরু

৪

নতুন সিনেমা ‘আবার দেখা হলো’, ফের জুটি চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি

৫

মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

৬

গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

৭

যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প

৮

আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম

৯

৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১০

সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির বৈঠকে ইব্রাহীম নিরব, তুলে ধরলেন জুলাই যোদ্ধাদের সুরক্ষাসহ একাধিক প্রস্তাব

১১

পশুখাদ্য সরবরাহে সিন্ডিকেট! আসল ঘটনা উদঘাটন

১২

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প

১৩

এক মাস দুই দিন পর কারামুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান

১৪

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনায় বিপাশা হায়াত

১৫

পর্দায় আসছে জসীমউদ্দীনের কালজয়ী সৃষ্টি ‘সোজন বাদিয়ার ঘাট’, শেষ ৭০ শতাংশ শুটিং

১৬

আজ জেলহত্যা দিবস: কারাগারে নির্মম হত্যার শিকার জাতীয় চার নেতা

১৭

আফগানিস্তান প্রিমিয়ার লিগে ডায়মন্ড ক্যাটাগরিতে সাকিব-লিটন, তালিকায় ১৯ বাংলাদেশি

১৮

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ

১৯

ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ প্রণালিতে বাড়ছে উত্তেজনা

২০