আন্তর্জাতিক ডেস্ক
৪ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছিয়ে পড়ার পেছনে ইরান যুদ্ধ ও জ্বালানির উচ্চমূল্যের প্রভাব রয়েছে বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জ্বালানির বাড়তি খরচ নিয়ে ভোটারদের অসন্তোষের কথা স্বীকার করেন।

ইরানের বিভিন্ন স্থাপনায় হামলার পরিকল্পনা নিয়ে প্রকাশিত খবরের বিষয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমাদের বড় কিছু একটা করতে হবে।’ এ সময় তিনি ইরানের ওপর ‘ভয়াবহ আঘাত’ হানার সম্ভাবনার কথাও উল্লেখ করেন।

ট্রাম্প আরও বলেন, ‘তারা কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না।’

সাক্ষাৎকারে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছিয়ে পড়ার কারণ হিসেবে জ্বালানির উচ্চমূল্যের বিষয়টি তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, জ্বালানির পেছনে বেশি অর্থ ব্যয় করতে হওয়াটা মানুষ ‘পছন্দ করেনি’।

এদিকে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ রিপাবলিকানরা হারাতে পারে—এমন পূর্বাভাসের পরও নির্বাচনের ফলকে নিজের প্রেসিডেন্সির বিরুদ্ধে কোনো ‘আঘাত’ হিসেবে দেখছেন না ট্রাম্প।

তিনি বলেন, ডেমোক্র্যাটরা বহু বছর ধরে এমন একটি বড় জয় পাওয়ার চেষ্টা করছিলেন এবং অবশেষে তারা তা অর্জন করেছেন। এ জন্য তাদের ‘ভালো কাজ’ করার প্রশংসাও করেন তিনি।

সাক্ষাৎকারে গত দুই বছরে নিজের প্রশাসনের বিভিন্ন অর্জনের কথাও তুলে ধরেন ট্রাম্প। তাঁর ভাষায়, অর্থনীতির উন্নয়ন এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা তাঁর প্রশাসনের অন্যতম প্রধান সাফল্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মীয় সম্প্রীতি ও বিশ্বাসের অধিকার রক্ষায় FoRB Forum-এর নতুন কমিটি

১

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: সাধারণ ছুটিসহ সরকারের নানা কর্মসূচি ঘোষণা

২

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ’—ফেসবুকে আসিফ মাহমুদের ব্যঙ্গাত্মক পোস্ট

৩

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা শুরু

৪

নতুন সিনেমা ‘আবার দেখা হলো’, ফের জুটি চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি

৫

মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

৬

গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

৭

যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প

৮

আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম

৯

৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১০

সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির বৈঠকে ইব্রাহীম নিরব, তুলে ধরলেন জুলাই যোদ্ধাদের সুরক্ষাসহ একাধিক প্রস্তাব

১১

পশুখাদ্য সরবরাহে সিন্ডিকেট! আসল ঘটনা উদঘাটন

১২

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প

১৩

এক মাস দুই দিন পর কারামুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান

১৪

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনায় বিপাশা হায়াত

১৫

পর্দায় আসছে জসীমউদ্দীনের কালজয়ী সৃষ্টি ‘সোজন বাদিয়ার ঘাট’, শেষ ৭০ শতাংশ শুটিং

১৬

আজ জেলহত্যা দিবস: কারাগারে নির্মম হত্যার শিকার জাতীয় চার নেতা

১৭

আফগানিস্তান প্রিমিয়ার লিগে ডায়মন্ড ক্যাটাগরিতে সাকিব-লিটন, তালিকায় ১৯ বাংলাদেশি

১৮

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ

১৯

ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ প্রণালিতে বাড়ছে উত্তেজনা

২০