Infinity Bangla TV
২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪০ জন

অস্কারের পর এবার হলিউড ওয়াক অব ফেমে মিশেল ইয়ো

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিশেল ইয়োর ক্যারিয়ারে এবার যুক্ত হতে যাচ্ছে আরেকটি গৌরবময় পালক। অস্কারের পর এবার হলিউড ওয়াক অব ফেম সম্মাননা পেলেন তিনি।

মূলত, অস্কারজয়ী অভিনেত্রী মিশেল ইয়োর সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও একটি গৌরবময় পালক। বুধবার (১৮ ফেব্রুয়ারি) লস অ্যাঞ্জেলেসের হলিউড বুলেভারে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ‘ওয়াক অব ফেমে’ তার নামে একটি স্মৃতি তারকা উন্মোচন করা হয়।

ক্যারিয়ারে এমন সাফল্যে আবেগঘন কণ্ঠে মিশেল বলেন, ‘মালয়েশিয়া থেকে হলিউডের এই পথচলা মোটেও সহজ ছিল না। মাঝপথে অনেকবার নিজের যোগ্যতা নিয়ে মনে সংশয় জেগেছিল।’

চার দশকের ক্যারিয়ারে ‘ক্রাউচিং টাইগার, হিডেন ড্রাগন’, ‘ক্রেজি রিচ এশিয়ানস’ এবং ‘উইকড’-এর মতো দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি কুড়িয়েছেন। ২০২৩ সালে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর অস্কার জিতেছিলেন তিনি।

অনুষ্ঠানে মিশেল ইয়ো তার দুই প্রিয় নির্মাতা জন এম চু এবং আং লি’র প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। আং লি’র কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তাকে কেবল একজন অ্যাকশন হিরো হিসেবে না দেখে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে পর্দায় তুলে ধরার কৃতিত্ব এই নির্মাতার।’

উল্লেখ্য, মালয়েশিয়ায় জন্ম নেওয়া এই অভিনেত্রী হংকংয়ের অ্যাকশন সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেন। নিজের স্টান্ট নিজেই করে তিনি ভেঙেছেন প্রচলিত ধ্যানধারণা। চার দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন আন্তর্জাতিক তারকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে ফ্লেমিংয়ের নতুন ছক

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার সম্ভাব্য পদক্ষেপ, গোয়েন্দাদের সতর্কতা

বয়স বাড়লেও কেন নতুন করে অ্যালার্জি হয়, জানুন কারণ ও করণীয়

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলসহ তিনজন গ্রেপ্তার

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ট্রাম্পের বৈঠকের তালিকায় নেই নেতানিয়াহু, অনিশ্চিত সাক্ষাৎ

১০

আসিয়ান কাপে বড় কিছুর প্রত্যাশা জামালের, লক্ষ্য পরের রাউন্ড

১১

আইফোনের জন্য অপ্রতিমকে হত্যা? রহস্য উদঘাটনের দাবি পুলিশের, দুপুরে সংবাদ সম্মেলন

১২

ঢাকাজুড়ে কড়া নজরদারি, চেকপোস্টে সন্দেহজনক যানবাহনে তল্লাশি

১৩

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

কর্মসূচিতে ঠাসা তারেক রহমানের নিউইয়র্ক সফর

১৫

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে নেই নির্দেশনা

১৬

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প

১৭

‘বাইরের কেউ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঠিক করে দিতে পারে না’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৮

তিতাসের ২৮ নম্বর কূপে মিলবে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

১৯

গণভোটের রায় না মানলে এক দফার আন্দোলন’: মামুনুল হক

২০