বিনোদন ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৪ জন

‘সুপার সিঙ্গেল’ কনা, ভালোবাসার মানুষ খুঁজছেন গায়িকা

বিবাহবিচ্ছেদের পর একাধিকবার নতুন প্রেমের গুঞ্জন উঠেছে সংগীতশিল্পী দিলশাদ নাহার কনাকে ঘিরে। তবে সেসব খবর বরাবরই গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন জনপ্রিয় এই গায়িকা। এবার এক সাক্ষাৎকারে নিজেকে ‘সুপার সিঙ্গেল’ দাবি করে ভবিষ্যৎ সঙ্গীর প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কনাকে প্রশ্ন করা হয়, তিনি প্রেম করছেন—এমন খবর সত্যি কি না। জবাবে গায়িকা বলেন, ‘রিউমার।’

বর্তমানে তিনি পুরোপুরি একা বলেও জানান কনা। পাশাপাশি কেমন মানুষকে ভবিষ্যৎ সঙ্গী হিসেবে চান, সেটিও স্পষ্ট করেছেন তিনি।

কনা বলেন, ‘আমি এমন একজন মানুষ চাই, যে আমাকে ভালোবাসবে। একদম কনার মতো আরেকজন মানুষ, যে শুধু আমার সঙ্গেই থাকবে।’

তার কথায়, আপাতত কোনো সম্পর্কে না থাকলেও ভবিষ্যৎ সঙ্গীর ক্ষেত্রে ভালোবাসা, মানসিক মিল ও একনিষ্ঠতাকেই গুরুত্ব দিতে চান তিনি।

এর আগে ২০২৫ সালের জুনে নিজের বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন কনা। গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিনের সঙ্গে ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। এরপর বিভিন্ন সময়ে কনার নতুন প্রেম নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও সেগুলোকে গুজব বলেই জানিয়েছেন তিনি।

বিবাহবিচ্ছেদের খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কনা লিখেছিলেন, ‘আমি আপনাদের ভালোবাসার কনা।’ সেখানে তিনি জানান, দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর ২০২৫ সালের ১৬ জুন তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।

উল্লেখ্য, ২০১৯ সালে গোলাম মোহাম্মাদ ইফতেখারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কনা। ছয় বছর পর সেই সম্পর্কের ইতি ঘটে।

বর্তমানে নতুন কোনো সম্পর্কে না থাকলেও ভবিষ্যতে ভালোবাসার একজন মানুষকে জীবনে চান—সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দিয়েছেন এই সংগীতশিল্পী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাজুড়ে কড়া নজরদারি, চেকপোস্টে সন্দেহজনক যানবাহনে তল্লাশি

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

কর্মসূচিতে ঠাসা তারেক রহমানের নিউইয়র্ক সফর

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে নেই নির্দেশনা

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প

‘বাইরের কেউ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঠিক করে দিতে পারে না’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

তিতাসের ২৮ নম্বর কূপে মিলবে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

গণভোটের রায় না মানলে এক দফার আন্দোলন’: মামুনুল হক

‘জাতির প্রয়োজনে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে’: শফিকুর রহমান

টিসিবি কার্ড থেকে বাদ ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী

১০

‘মানুষ যে ধরনের আইন চায়, সরকার সে ধরনের আইনই করবে’: আইনমন্ত্রী

১১

‘শারীরিক ও মানসিক—সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি’: ঈশা রিখী

১২

‘ছট মাইয়া’র গানের দৃশ্য দেখে পুরোহিত খুশি, জানালেন তামান্না

১৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের

১৪

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের ব্যাপক হামলা, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ

১৫

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, কমতে পারে তাপমাত্রা

১৬

রাউজান-রাঙ্গুনিয়ায় সন্ত্রাসের দাপট, আড়াই বছরে ৪০ হত্যাকাণ্ড

১৭

‘সুপার সিঙ্গেল’ কনা, ভালোবাসার মানুষ খুঁজছেন গায়িকা

১৮

ইতালির ঘটনার পর বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, কৃতজ্ঞতা অভিনেত্রীর

১৯

ঢাবিতে পরপর তিন ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাসে আতঙ্ক

২০