আন্তর্জাতিক ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬ জন

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প

ইরানের ওপর বিদ্যমান মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়ে ২০৩১ সাল পর্যন্ত কার্যকর রাখার আইনে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নতুন আইনের মাধ্যমে ইরানের পাশাপাশি রাশিয়ার ওপরও নতুন বিধিনিষেধ, শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপের সুযোগ আরও বাড়ানো হয়েছে বলে জানানো হয়েছে।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ট্রাম্প ‘লিন্ডসে ও. গ্যারেহাম স্যাংকশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট ২০২৬’ অনুমোদন করেন। ‘এইচ.আর. ৫৩৩৪’ নম্বরের বিলটিতে প্রেসিডেন্টের স্বাক্ষরের পর এটি আইনে পরিণত হয়েছে।

এর আগে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত নির্ধারিত ছিল। নতুন আইনের ফলে নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ল।

এই পদক্ষেপকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তেহরান ওয়াশিংটনের পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে এটিকে আন্তর্জাতিক সম্পর্কের নীতিমালার পরিপন্থী বলে আখ্যায়িত করেছে। ইরান সরকার যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞাকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ হিসেবেও বর্ণনা করেছে।

আইনটির নামকরণ করা হয়েছে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্যারেহামের নামে। তিনি দীর্ঘদিন মার্কিন রাজনীতিতে প্রভাবশালী ছিলেন এবং ইসরাইলের ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলি সামরিক পদক্ষেপ এবং গাজায় ইসরাইলের সামরিক অভিযানের সমর্থনে তাঁর অবস্থানও আলোচিত ছিল।

সূত্র: মিডলইস্ট আই

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাজুড়ে কড়া নজরদারি, চেকপোস্টে সন্দেহজনক যানবাহনে তল্লাশি

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

কর্মসূচিতে ঠাসা তারেক রহমানের নিউইয়র্ক সফর

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে নেই নির্দেশনা

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প

‘বাইরের কেউ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঠিক করে দিতে পারে না’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

তিতাসের ২৮ নম্বর কূপে মিলবে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

গণভোটের রায় না মানলে এক দফার আন্দোলন’: মামুনুল হক

‘জাতির প্রয়োজনে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে’: শফিকুর রহমান

টিসিবি কার্ড থেকে বাদ ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী

১০

‘মানুষ যে ধরনের আইন চায়, সরকার সে ধরনের আইনই করবে’: আইনমন্ত্রী

১১

‘শারীরিক ও মানসিক—সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি’: ঈশা রিখী

১২

‘ছট মাইয়া’র গানের দৃশ্য দেখে পুরোহিত খুশি, জানালেন তামান্না

১৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের

১৪

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের ব্যাপক হামলা, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ

১৫

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, কমতে পারে তাপমাত্রা

১৬

রাউজান-রাঙ্গুনিয়ায় সন্ত্রাসের দাপট, আড়াই বছরে ৪০ হত্যাকাণ্ড

১৭

‘সুপার সিঙ্গেল’ কনা, ভালোবাসার মানুষ খুঁজছেন গায়িকা

১৮

ইতালির ঘটনার পর বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, কৃতজ্ঞতা অভিনেত্রীর

১৯

ঢাবিতে পরপর তিন ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাসে আতঙ্ক

২০