বিনোদন ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯ জন

ইতালির ঘটনার পর বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, কৃতজ্ঞতা অভিনেত্রীর

ইতালিতে সাম্প্রতিক হেনস্তার ঘটনার পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এবার তার ও পরিবারের সদস্যদের খোঁজ নিতে রাজধানীতে অভিনেত্রীর বাসায় গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি বাঁধনের বাসায় যান বলে জানান অভিনেত্রী নিজেই। (Bangla Tribune)

সেদিন সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করে বিষয়টি জানান বাঁধন। ছবিতে অভিনেত্রী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে দেখা যায়।

বাঁধন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তার ও পরিবারের সদস্যদের খোঁজ নিতে বাসায় এসেছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় প্রতিমন্ত্রীর আন্তরিকতা, সৌজন্য ও দায়িত্বশীলতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অভিনেত্রী বলেন, কঠিন সময়ে রাষ্ট্রের পক্ষ থেকে পাশে দাঁড়ানোর এই উদ্যোগ তাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছে। একই সঙ্গে একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি তার আস্থাও আরও দৃঢ় হয়েছে।

বাঁধনের ভাষ্য, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম বড় শক্তি জনগণ। নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় রাষ্ট্র দায়িত্বশীল ভূমিকা পালন করলে নাগরিকের আস্থার জায়গা আরও শক্তিশালী হয়।

ইতালির ঘটনার প্রসঙ্গ তুলে বাংলাদেশ সরকার, সরকারপ্রধান, বাংলাদেশ দূতাবাস, ইতালি সরকার ও পুলিশ বিভাগসহ দেশে-বিদেশে যারা তার ও পরিবারের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান বাঁধন। পাশাপাশি খোঁজখবর নেওয়া এবং মানবিক সহায়তা ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি।

মতের ভিন্নতা থাকলেও নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিয়ে কোনো আপস করা উচিত নয় বলেও মন্তব্য করেন অভিনেত্রী। তিনি নিরাপদ, মর্যাদাপূর্ণ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এর আগে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালি গিয়েছিলেন বাঁধন। সেখানে মেস্ত্রে এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে অবস্থানকালে একদল প্রবাসী বাংলাদেশির সঙ্গে তার অপ্রীতিকর ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি। পরে এ ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ করেন অভিনেত্রী। ইতালি পুলিশও বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে। (bdnews24.com)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাজুড়ে কড়া নজরদারি, চেকপোস্টে সন্দেহজনক যানবাহনে তল্লাশি

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

কর্মসূচিতে ঠাসা তারেক রহমানের নিউইয়র্ক সফর

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে নেই নির্দেশনা

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প

‘বাইরের কেউ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঠিক করে দিতে পারে না’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

তিতাসের ২৮ নম্বর কূপে মিলবে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

গণভোটের রায় না মানলে এক দফার আন্দোলন’: মামুনুল হক

‘জাতির প্রয়োজনে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে’: শফিকুর রহমান

টিসিবি কার্ড থেকে বাদ ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী

১০

‘মানুষ যে ধরনের আইন চায়, সরকার সে ধরনের আইনই করবে’: আইনমন্ত্রী

১১

‘শারীরিক ও মানসিক—সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি’: ঈশা রিখী

১২

‘ছট মাইয়া’র গানের দৃশ্য দেখে পুরোহিত খুশি, জানালেন তামান্না

১৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের

১৪

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের ব্যাপক হামলা, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ

১৫

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, কমতে পারে তাপমাত্রা

১৬

রাউজান-রাঙ্গুনিয়ায় সন্ত্রাসের দাপট, আড়াই বছরে ৪০ হত্যাকাণ্ড

১৭

‘সুপার সিঙ্গেল’ কনা, ভালোবাসার মানুষ খুঁজছেন গায়িকা

১৮

ইতালির ঘটনার পর বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, কৃতজ্ঞতা অভিনেত্রীর

১৯

ঢাবিতে পরপর তিন ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাসে আতঙ্ক

২০