নিজস্ব প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪০ জন

অভিনেতা-সঙ্গীতশিল্পী মুকুল জামিল আর নেই

অভিনয় ও সংগীতাঙ্গনে শোকের ছায়া

অভিনয় ও সংগীতাঙ্গনের পরিচিত মুখ মুকুল জামিল আর নেই। রোববার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন তিনি। তাঁর চলে যাওয়ার খবরে শোকের ছায়া নেমে এসেছে দেশের সাংস্কৃতিক অঙ্গনে।

মুকুল জামিলের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে স্মরণ করে শোক প্রকাশ করছেন সহকর্মী, শিল্পী ও শুভাকাঙ্ক্ষীরা। প্রিয় এই শিল্পীর আকস্মিক মৃত্যুতে অনেকেই স্মৃতিকাতর হয়ে পড়েছেন।

মুকুল জামিলের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে অভিনয়শিল্পী সংঘ। সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, তাদের সম্মানিত সদস্য মুকুল জামিলের মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

‘এভাবে হঠাৎ চলে যাবেন, এটা আমার জন্য প্রচণ্ড কষ্টের’

মুকুল জামিলকে স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন সংগীতশিল্পী মিলন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, প্রিয় ভাই মুকুল জামিলের এভাবে হঠাৎ চলে যাওয়া তাঁর জন্য অত্যন্ত কষ্টের। দেখা হলেই মুকুল জামিল তাঁকে বুকে জড়িয়ে ধরতেন, কপালে চুমু দিতেন বলেও স্মৃতিচারণ করেন তিনি।

মিলন জানান, মুকুল জামিল মূলত একজন সংগীতশিল্পী ছিলেন। তবে তাঁর ‘সেলফি’ গানে মজার ছলে প্রথমবার মুকুল জামিলকে মডেল হিসেবে নেওয়া হয়। এরপর মিলনের আরও বেশ কয়েকটি গানে অভিনয়শিল্পী হিসেবে দেখা যায় তাঁকে।

গান দিয়েই পথচলা

ছোটবেলা থেকেই রবীন্দ্রসংগীতের প্রতি গভীর আগ্রহ ছিল মুকুল জামিলের। তাঁর সংগীতজগতে আসার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর বোনের। পরবর্তী সময়ে নিজের প্রতিভা ও ভালোবাসা দিয়ে সংগীতাঙ্গনে তৈরি করেন আলাদা পরিচিতি।

দীর্ঘ সংগীতজীবনে ৩০টির বেশি মিক্স অ্যালবামে কাজ করেছেন তিনি। পাশাপাশি প্রকাশিত হয়েছে তাঁর একক অ্যালবাম ‘আমি তো এমনই’।

মুকুল জামিলের বেশ কিছু গান শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। তাঁর উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘মন’, ‘আচ্ছা’, ‘বিলবোর্ড’, ‘ভালবাসার মানে’ ও ‘ফাগুনের হাওয়া’। তাঁর ‘চায়ের চুমুকে’ গানটিও এটিএন বাংলায় প্রচারিত হয়েছে।

অভিনয়েও রেখেছেন ছাপ

শুধু গান নয়, অভিনয়েও নিজের জায়গা করে নিয়েছিলেন মুকুল জামিল। বিভিন্ন চলচ্চিত্র ও গানের ভিডিওতে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত হয়ে ওঠেন তিনি।

তাঁর অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘ওয়েডিং বেলস’ (২০১৯), ‘আমানুষ’ (২০২২) এবং ‘ছাত্রী বউ’ (২০২৪)।

গান ও অভিনয়, দুই অঙ্গনেই বিচরণ করা এই শিল্পীর আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও ভক্তদের মাঝে তৈরি হয়েছে গভীর শূন্যতা। তাঁর সৃষ্টিশীল কাজ ও স্মৃতিই এখন সহকর্মী-ভক্তদের কাছে হয়ে থাকবে তাঁকে মনে রাখার অন্যতম অবলম্বন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ট্রাম্পের বৈঠকের তালিকায় নেই নেতানিয়াহু, অনিশ্চিত সাক্ষাৎ

আসিয়ান কাপে বড় কিছুর প্রত্যাশা জামালের, লক্ষ্য পরের রাউন্ড

আইফোনের জন্য অপ্রতিমকে হত্যা? রহস্য উদঘাটনের দাবি পুলিশের, দুপুরে সংবাদ সম্মেলন

ঢাকাজুড়ে কড়া নজরদারি, চেকপোস্টে সন্দেহজনক যানবাহনে তল্লাশি

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

কর্মসূচিতে ঠাসা তারেক রহমানের নিউইয়র্ক সফর

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে নেই নির্দেশনা

১০

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প

১১

‘বাইরের কেউ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঠিক করে দিতে পারে না’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১২

তিতাসের ২৮ নম্বর কূপে মিলবে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

১৩

গণভোটের রায় না মানলে এক দফার আন্দোলন’: মামুনুল হক

১৪

‘জাতির প্রয়োজনে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে’: শফিকুর রহমান

১৫

টিসিবি কার্ড থেকে বাদ ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী

১৬

‘মানুষ যে ধরনের আইন চায়, সরকার সে ধরনের আইনই করবে’: আইনমন্ত্রী

১৭

‘শারীরিক ও মানসিক—সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি’: ঈশা রিখী

১৮

‘ছট মাইয়া’র গানের দৃশ্য দেখে পুরোহিত খুশি, জানালেন তামান্না

১৯

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের

২০