স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের গত ছয় মাসের কর্মকাণ্ড নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর ‘উল্লেখযোগ্য সাফল্য’ হিসেবে চারটি বিষয় উল্লেখ করেন। এসব বিষয়ে মন্ত্রীর ছেলে ও বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে অভিযোগ ও মন্তব্য করেন হাসনাত। (BVNEWS24 || বিভিনিউজ২৪)
হাসনাতের পোস্টে উল্লেখ করা চারটি বিষয়ের মধ্যে রয়েছে—স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের বিসিবির পরিচালক হওয়া, প্রায় ৬০০ কোটি টাকার কমিশনের একটি জাপানি কোম্পানির স্থানীয় এজেন্ট হিসেবে কাজ পাওয়া, সচিবদের সঙ্গে বৈঠকের সুযোগ তৈরি হওয়া, বিমানবন্দরের ইমিগ্রেশন ম্যানেজমেন্টের স্থানীয় এজেন্ট হিসেবে কাজ পাওয়ার চেষ্টা এবং ছেলের শিক্ষক থেকে ব্যবসায়ী হয়ে ওঠার বিষয়টি।
পোস্টের শেষাংশে হাসনাত লিখেছেন, ‘সব মিলিয়ে, গত ছয় মাসে রাষ্ট্রের আইনশৃঙ্খলার কতটা উন্নতি হয়েছে জানি না, তবে উনার পকেটের উন্নতির গতিটা বেশ লক্ষণীয়।’
হাসনাতের এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। তবে তার উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। (BVNEWS24 || বিভিনিউজ২৪)
অন্যদিকে, গত ১৭ আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, সরকারের প্রথম ছয় মাস বা ১৮০ দিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়টি জনগণই মূল্যায়ন করবে বলেও তিনি মন্তব্য করেন। (bssnews.net)
মন্তব্য করুন