বিনোদন ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

‘শারীরিক ও মানসিক—সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি’: ঈশা রিখী

বলিউড ও পাঞ্জাবি সিনেমার পরিচিত মুখ ঈশা রিখী। ২০২৬ সালের মার্চে র‌্যাপার বাদশাহর সঙ্গে গোপনে বিয়ে করেছিলেন তিনি। তবে বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় পারস্পরিক সম্মতিতে তাদের বিচ্ছেদ হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। বর্তমানে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ২০’-এর প্রতিযোগী হিসেবে রয়েছেন এই অভিনেত্রী। সেখানেই নিজের ভাঙা সম্পর্ক ও অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন তিনি।

‘বিগ বস ২০’-এ সহপ্রতিযোগী কণিকা মানের সঙ্গে কথোপকথনের সময় ঈশা জানান, তার সাবেক সঙ্গী সম্পর্ক চাইলেও সেই সম্পর্কের দায়িত্ব নিতে আগ্রহী ছিলেন না।

আড্ডার একপর্যায়ে কণিকা জানতে চান, তিনি কী ধরনের প্রতারণার শিকার হয়েছেন—শারীরিক, মানসিক নাকি সামাজিক? জবাবে ঈশা বলেন, ‘সব দিক থেকেই।’

সম্পর্ক নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে ঈশা জানান, প্রমাণ ছাড়া তিনি কোনো কিছু সহজে বিশ্বাস করেন না। তার ভাষায়, কেউ কোনো অভিযোগ বা তথ্য নিয়ে এলে তিনি প্রমাণ দেখতে চান।

অভিনেত্রীর দাবি, সম্পর্কের সময় সাবেক সঙ্গীর ‘প্রভাব ও ক্ষমতা’র কারণে তিনি মানসিক চাপের মধ্যেও ছিলেন। অনেক সময় সন্দেহ তৈরি হলেও তিনি তা বিশ্বাস করতে চাননি। তবে সম্পর্ক ভেঙে যাওয়ার পর বিষয়গুলো নতুনভাবে উপলব্ধি করেছেন বলে জানান ঈশা।

তিনি বলেন, তাকে সাবেক সঙ্গীর বন্ধু বা পরিচিতদের সঙ্গে সেভাবে পরিচয় করানো হয়নি। বরং একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যেই তাকে রাখা হয়েছিল।

ঈশার অভিযোগ, তার সাবেক সঙ্গী এমন একজন মানুষকে জীবনে রাখতে চেয়েছিলেন, যার কাছ থেকে সুবিধা পাওয়া যায়; কিন্তু তার বিনিময়ে সম্পর্কের দায়িত্ব নিতে চাননি। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, সম্পর্ক চলাকালীনই তিনি প্রতারণার শিকার হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাজুড়ে কড়া নজরদারি, চেকপোস্টে সন্দেহজনক যানবাহনে তল্লাশি

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

কর্মসূচিতে ঠাসা তারেক রহমানের নিউইয়র্ক সফর

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে নেই নির্দেশনা

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প

‘বাইরের কেউ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঠিক করে দিতে পারে না’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

তিতাসের ২৮ নম্বর কূপে মিলবে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

গণভোটের রায় না মানলে এক দফার আন্দোলন’: মামুনুল হক

‘জাতির প্রয়োজনে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে’: শফিকুর রহমান

টিসিবি কার্ড থেকে বাদ ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী

১০

‘মানুষ যে ধরনের আইন চায়, সরকার সে ধরনের আইনই করবে’: আইনমন্ত্রী

১১

‘শারীরিক ও মানসিক—সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি’: ঈশা রিখী

১২

‘ছট মাইয়া’র গানের দৃশ্য দেখে পুরোহিত খুশি, জানালেন তামান্না

১৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের

১৪

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের ব্যাপক হামলা, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ

১৫

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, কমতে পারে তাপমাত্রা

১৬

রাউজান-রাঙ্গুনিয়ায় সন্ত্রাসের দাপট, আড়াই বছরে ৪০ হত্যাকাণ্ড

১৭

‘সুপার সিঙ্গেল’ কনা, ভালোবাসার মানুষ খুঁজছেন গায়িকা

১৮

ইতালির ঘটনার পর বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, কৃতজ্ঞতা অভিনেত্রীর

১৯

ঢাবিতে পরপর তিন ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাসে আতঙ্ক

২০