অনলাইন ডেস্ক
১৮ মার্চ ২০২৬, ১:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৩ জন

বরিশাল মেডিকেলে আগুন, ২ রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে রোগী স্থানান্তরের সময় দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে হাসপাতালের নতুন ভবনের পঞ্চম তলায় মেডিসিন ওয়ার্ডের একটি অংশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পটুয়াখালীর বাসিন্দা কাজী আতাউর রহমান (৮০) এবং বরিশাল নগরীর আবুল হোসেন (৬৭)। স্বজনদের অভিযোগ, আগুনের পর হুড়োহুড়ি করে নিচে নামানোর সময় অক্সিজেনের অভাবেই তাদের মৃত্যু হয়েছে। মৃত আতাউর রহমানের পুত্রবধূ জানান, তাঁর শ্বশুর দীর্ঘক্ষণ অক্সিজেন ছাড়া থাকায় এবং বিকল্প ব্যবস্থা না পাওয়ায় মারা যান।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পঞ্চম তলার একটি কোণে রাখা ফোম, বেডশিট ও বালিশে আগুন লাগায় দ্রুত পুরো তলায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে চিকিৎসক, নার্স ও রোগীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। রোগীরা প্রাণ বাঁচাতে স্ট্রেচারে বা স্বজনদের কোলে চড়ে নিচে নেমে হাসপাতাল চত্বরে আশ্রয় নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

হাসপাতালের উপ-পরিচালক ডা. নাজমুল আহসান জানান, নতুন ভবনের দুটি ইউনিটে প্রায় ১০০ রোগী ভর্তি ছিলেন, যাদের নিরাপদে পুরাতন ভবনে সরিয়ে নেওয়া হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মৃত দুই রোগীর অবস্থা আগে থেকেই আশঙ্কাজনক ছিল। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন কয়েকজন আনসার সদস্য ও স্টাফ।

ফায়ার সার্ভিসের বরিশাল স্টেশনের অফিসার আবুজর গিফরী জানান, ফোম ও বেডিং সামগ্রীর কারণে ধোঁয়া বেশি হওয়ায় নিয়ন্ত্রণে কিছুটা সময় লেগেছে। সিগারেটের আগুন বা শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক কর্মকর্তার হাতে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, আইসিটি বিভাগে ক্ষমতার কেন্দ্রীকরণ নিয়ে প্রশ্ন

গাজীপুরের পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

জবি বাংলা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, আহ্বায়ক দিদার, সদস্য সচিব রাতুল

বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ তাসনিম জারার, ‘হুমকি নয়, গ্রাহকদের জবাব দিন’

ইরানের প্রেসিডেন্টের ‘পদত্যাগ’ গুঞ্জন উড়িয়ে দিল তেহরান, ‘মিথ্যা’ বলছে প্রেসিডেন্টের দপ্তর

জনপ্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জবিতে ছাত্রদল-জকসু-ছাত্রশক্তির সংঘর্ষ, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

‘আমার বাসার বিদ্যুৎ বিলও অস্বাভাবিক বেড়েছে’: আজহারীর অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আহ্বান

সৌদি যুবরাজের কূটনৈতিক উদ্যোগে ইরানে নতুন হামলা স্থগিত ট্রাম্পের, আলোচনার সম্ভাবনা জোরালো

১০

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা: নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও সাইবার পেট্রোলিং জোরদার

১১

বন্যাদুর্গত চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর ৯ আগস্ট: ত্রাণ বিতরণ ও ১০০ গৃহহারা পরিবারের হাতে নতুন বাড়ির চাবি

১২

শতাধিক প্রাণহানির মধ্যেও ‘মার্চ টু ঢাকা’র প্রস্তুতি: রাজধানীমুখী জনস্রোতে আন্দোলনের চূড়ান্ত অধ্যায়

১৩

গ্রিসে দাবানল নেভানোর অভিযানে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২ ক্রু সদস্য

১৪

‘৫ আগস্ট ঘিরে নাশকতার সক্ষমতা নেই আ. লীগের’, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১৫

‘চীন সবসময় বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু থাকবে’, ঢাকায় রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের অঙ্গীকার

১৬

‘ছাগলকাণ্ডে’ আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জগঠন, দুর্নীতি মামলায় বিচার শুরু

১৭

অভ্যুত্থানের পর প্রথমবার বিদেশি প্রতিনিধির সঙ্গে সু চির সাক্ষাৎ, স্বাস্থ্য নিয়েও বাড়ছে নজর

১৮

অবশেষে বিয়ের পিঁড়িতে রোনালদো-জর্জিনা, মাদেইরায় বসছে জমকালো আয়োজন

১৯

হরমুজ ইস্যুতে আজ থেকেই নতুন দফার আলোচনা, ইরানের বিরুদ্ধে হামলা আপাতত স্থগিত: ট্রাম্প

২০