নিজস্ব প্রতিবেদক
৪ অগাস্ট ২০২৬, ৮:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

জবি বাংলা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, আহ্বায়ক দিদার, সদস্য সচিব রাতুল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও বিভাগীয় কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বাংলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ৪১ সদস্যবিশিষ্ট প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

গত ১ আগস্ট ২০২৬ বিভাগের নাট্যকার মমতাজ উদ্দীন আহমেদ মাল্টিমিডিয়া কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে শামসুদ্দিন দিদারকে আহ্বায়ক এবং *মো. মিজানুর (রাতুল হাসান)*কে সদস্য সচিব করে আগামী ছয় মাসের জন্য এ কমিটি গঠন করা হয়।

বাংলা বিভাগ অ্যালামনাই সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক চঞ্চল কুমার বোস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরাসহ শিক্ষক ও বিভিন্ন ব্যাচের অ্যালামনাই সদস্যরা অংশ নেন।

সভায় বক্তব্য দেন অধ্যাপক ড. পারভীন আক্তার জেমী, অধ্যাপক ড. মাহবুবুল হক, সোনিয়া পারভীন, আজাদ নোমান, ড. মুহাম্মদ জমির হোসেন, শাহানা আক্তার, মো. মাইনুল ইসলাম, খান মো. আবুল হোসেন, মুহাম্মদ আব্দুল বাতেন, মিলন কান্তি রায়, শামসুদ্দিন দিদার, মোহাম্মদ নজরুল ইসলাম মিয়া, মো. আব্দুর রশিদ, মিজানুর (রাতুল হাসান), মো. আতিকুর রহমান, শামসুল আরেফিন, মাহফুজা আক্তারসহ বিভাগের সাবেক শিক্ষার্থীরা।

সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে গঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ জমির হোসেন, মো. মাইনুল ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম মিয়া, মিজানুর রহমান, মো. মঈনুদ্দীন মঈন, মো. রতন খান, মো. কামরুজ্জামান, শারমিন সুলতানা, মাহফুজা আক্তার ও মশিউর রহমান।

এছাড়া মো. আতিকুর রহমানকে কোষাধ্যক্ষ এবং বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে আরও ২৯ জনকে সদস্য করে মোট ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সভায় বক্তারা বলেন, বাংলা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিভাগটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করবে। পাশাপাশি শিক্ষার্থী কল্যাণ, একাডেমিক সহযোগিতা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং পেশাগত নেটওয়ার্ক গড়ে তুলতেও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন এবং সদস্য সংগ্রহসহ প্রয়োজনীয় সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক কর্মকর্তার হাতে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, আইসিটি বিভাগে ক্ষমতার কেন্দ্রীকরণ নিয়ে প্রশ্ন

গাজীপুরের পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

জবি বাংলা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, আহ্বায়ক দিদার, সদস্য সচিব রাতুল

বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ তাসনিম জারার, ‘হুমকি নয়, গ্রাহকদের জবাব দিন’

ইরানের প্রেসিডেন্টের ‘পদত্যাগ’ গুঞ্জন উড়িয়ে দিল তেহরান, ‘মিথ্যা’ বলছে প্রেসিডেন্টের দপ্তর

জনপ্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জবিতে ছাত্রদল-জকসু-ছাত্রশক্তির সংঘর্ষ, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

‘আমার বাসার বিদ্যুৎ বিলও অস্বাভাবিক বেড়েছে’: আজহারীর অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আহ্বান

সৌদি যুবরাজের কূটনৈতিক উদ্যোগে ইরানে নতুন হামলা স্থগিত ট্রাম্পের, আলোচনার সম্ভাবনা জোরালো

১০

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা: নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও সাইবার পেট্রোলিং জোরদার

১১

বন্যাদুর্গত চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর ৯ আগস্ট: ত্রাণ বিতরণ ও ১০০ গৃহহারা পরিবারের হাতে নতুন বাড়ির চাবি

১২

শতাধিক প্রাণহানির মধ্যেও ‘মার্চ টু ঢাকা’র প্রস্তুতি: রাজধানীমুখী জনস্রোতে আন্দোলনের চূড়ান্ত অধ্যায়

১৩

গ্রিসে দাবানল নেভানোর অভিযানে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২ ক্রু সদস্য

১৪

‘৫ আগস্ট ঘিরে নাশকতার সক্ষমতা নেই আ. লীগের’, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১৫

‘চীন সবসময় বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু থাকবে’, ঢাকায় রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের অঙ্গীকার

১৬

‘ছাগলকাণ্ডে’ আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জগঠন, দুর্নীতি মামলায় বিচার শুরু

১৭

অভ্যুত্থানের পর প্রথমবার বিদেশি প্রতিনিধির সঙ্গে সু চির সাক্ষাৎ, স্বাস্থ্য নিয়েও বাড়ছে নজর

১৮

অবশেষে বিয়ের পিঁড়িতে রোনালদো-জর্জিনা, মাদেইরায় বসছে জমকালো আয়োজন

১৯

হরমুজ ইস্যুতে আজ থেকেই নতুন দফার আলোচনা, ইরানের বিরুদ্ধে হামলা আপাতত স্থগিত: ট্রাম্প

২০