নিজস্ব প্রতিবেদক
৪ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৭ জন

বন্যাদুর্গত চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর ৯ আগস্ট: ত্রাণ বিতরণ ও ১০০ গৃহহারা পরিবারের হাতে নতুন বাড়ির চাবি

হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালীতে দুর্গতদের পাশে দাঁড়াবেন প্রধানমন্ত্রী তারেক রহমান; প্রশাসন ও দলীয় পর্যায়ে চলছে ব্যাপক প্রস্তুতি।


বন্যাদুর্গত চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর ৯ আগস্ট: ত্রাণ বিতরণ ও ১০০ গৃহহারা পরিবারের হাতে নতুন বাড়ির চাবি

চট্টগ্রাম: বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে আগামী ৯ আগস্ট চট্টগ্রামের তিনটি ক্ষতিগ্রস্ত উপজেলা—হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী—সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের পাশাপাশি সরকারি উদ্যোগে পুনর্নির্মাণ করা গৃহহারা পরিবারগুলোর হাতে নতুন বাড়ির চাবি তুলে দেবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, ৯ আগস্টের এই সফর চূড়ান্ত হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী চট্টগ্রাম সফরে যাচ্ছেন এবং প্রস্তুতির কাজ এগিয়ে চলছে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর। এ উপলক্ষে জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরকে সামনে রেখে বন্যায় ক্ষতিগ্রস্ত ও গৃহহারা পরিবারগুলোর জন্য নতুন বাড়ি নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। সফরের সময় প্রধানমন্ত্রী এসব পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন ঘরের চাবি হস্তান্তর করবেন। পাশাপাশি দুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেওয়ারও কথা রয়েছে।

বিশেষ করে পশ্চিম বাঁশখালী এলাকায় সরকারি সহায়তায় পুনর্নির্মিত ১০০টি নতুন বাড়ি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। এছাড়া তার অবতরণের জন্য নির্ধারিত স্থানে হেলিপ্যাড নির্মাণের কাজও চলছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং তাকে স্বাগত জানাতে নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন।

এদিকে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। আনুষ্ঠানিক সফরসূচি পাওয়ার পর সেই অনুযায়ী সব কার্যক্রম সম্পন্ন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লার বাসে কিলোমিটারে ৮, সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার হুঁশিয়ারি ইরানের

নতুন রাস্তা কেটে নালা, দ্বিগুণ দামে ডাস্টবিন—এলজিইডির প্রকল্পে প্রায় ২১ কোটি টাকার অনিয়ম

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হাতছাড়া বাংলাদেশের

শ্রীলঙ্কায় গণকবরের সন্ধান, উদ্ধার ৫৭২ কঙ্কাল

ফিফার কার্যক্রমে স্বাধীন পর্যালোচনা ও সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর

ট্রাম্প-তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন হুমায়ূন কবির

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

সংস্কার পরিষদ নিয়ে সরকারের অবস্থান গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করছে: রাষ্ট্র সংস্কার আন্দোলন

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে পাশে বাংলাদেশ মানববন্ধু সংগঠন

১০

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে ফ্লেমিংয়ের নতুন ছক

১১

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

১২

ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার সম্ভাব্য পদক্ষেপ, গোয়েন্দাদের সতর্কতা

১৩

বয়স বাড়লেও কেন নতুন করে অ্যালার্জি হয়, জানুন কারণ ও করণীয়

১৪

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলসহ তিনজন গ্রেপ্তার

১৫

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

১৭

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

১৮

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১৯

ট্রাম্পের বৈঠকের তালিকায় নেই নেতানিয়াহু, অনিশ্চিত সাক্ষাৎ

২০