আন্তর্জাতিক ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল-আহসা গভর্নরেটে দুটি গাড়ির সংঘর্ষে একই পরিবারের সাত সদস্যসহ নয়জন নিহত হয়েছেন।

সৌদি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সাতজন একই গাড়িতে ছিলেন। তাঁদের মধ্যে স্বামী-স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে ছিলেন। অন্য গাড়িতে থাকা দুই তরুণও দুর্ঘটনায় প্রাণ হারান।

পূর্বাঞ্চলীয় ট্রাফিক বিভাগ জানিয়েছে, একটি গাড়ি হঠাৎ দিক পরিবর্তন করায় অপর গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই গাড়িই ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকজন গাড়ির ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে সৌদি সিভিল ডিফেন্স ও সৌদি রেড ক্রিসেন্টের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। গাড়ির ভেতরে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে তারা কাজ করেন।

আল-আহসা ও পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকার মধ্যে সংযোগকারী আল-উকাইর-আল-উয়ুন সড়কে দুর্ঘটনাটি ঘটে।

সৌদি আরবের ২০২৫ সালের ট্রাফিক নিরাপত্তা-সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ৬০ শতাংশের বেশি কমেছে। নিরাপদ দূরত্ব বজায় না রাখা এবং হঠাৎ দিক পরিবর্তনকে দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার ২৯ দশমিক ২ শতাংশের ক্ষেত্রে নিরাপদ দূরত্ব বজায় না রাখার বিষয়টি এবং ২৭ দশমিক ৯ শতাংশের ক্ষেত্রে হঠাৎ দিক পরিবর্তনের বিষয়টি কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।

সড়ক অবকাঠামোর উন্নয়ন, ট্রাফিক নজরদারি প্রযুক্তির ব্যবহার এবং দ্রুত জরুরি সেবা নিশ্চিত করার মতো পদক্ষেপ দুর্ঘটনায় প্রাণহানি কমাতে ভূমিকা রেখেছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

তবে আল-আহসার সর্বশেষ এই দুর্ঘটনা দেশটির সড়ক নিরাপত্তা নিয়ে বিদ্যমান ঝুঁকির বিষয়টি আবারও সামনে এনেছে। দুর্ঘটনায় নিহতদের পরিচয় এবং গাড়িটি ঠিক কী কারণে হঠাৎ দিক পরিবর্তন করেছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে ফ্লেমিংয়ের নতুন ছক

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার সম্ভাব্য পদক্ষেপ, গোয়েন্দাদের সতর্কতা

বয়স বাড়লেও কেন নতুন করে অ্যালার্জি হয়, জানুন কারণ ও করণীয়

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলসহ তিনজন গ্রেপ্তার

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ট্রাম্পের বৈঠকের তালিকায় নেই নেতানিয়াহু, অনিশ্চিত সাক্ষাৎ

১০

আসিয়ান কাপে বড় কিছুর প্রত্যাশা জামালের, লক্ষ্য পরের রাউন্ড

১১

আইফোনের জন্য অপ্রতিমকে হত্যা? রহস্য উদঘাটনের দাবি পুলিশের, দুপুরে সংবাদ সম্মেলন

১২

ঢাকাজুড়ে কড়া নজরদারি, চেকপোস্টে সন্দেহজনক যানবাহনে তল্লাশি

১৩

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

কর্মসূচিতে ঠাসা তারেক রহমানের নিউইয়র্ক সফর

১৫

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে নেই নির্দেশনা

১৬

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প

১৭

‘বাইরের কেউ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঠিক করে দিতে পারে না’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৮

তিতাসের ২৮ নম্বর কূপে মিলবে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

১৯

গণভোটের রায় না মানলে এক দফার আন্দোলন’: মামুনুল হক

২০