নিজস্ব প্রতিবেদক
২৯ অগাস্ট ২০২৬, ৬:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৭ জন

বাচসাসের গুণীজন সম্মাননায় আশিক বন্ধু

শিল্পী ও তারকাদের সাফল্যের গল্প নিয়মিত পাঠকের সামনে তুলে ধরেন যারা, এবার সেই বিনোদন সাংবাদিকদের মধ্য থেকেই গুণীজনকে সম্মান জানাল বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। সংগঠনটির আয়োজনে অনুষ্ঠিত বিশেষ অনুষ্ঠানে গুণীজন সম্মাননায় ভূষিত হয়েছেন সাংবাদিক, গীতিকার ও সুরকার আশিক বন্ধু।

২৮ আগস্ট সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে বসেছিল বাচসাস পরিবারের সদস্যদের প্রাণের মিলনমেলা। ‘মিলনে আনন্দে আমাদের গুণীজন’ শীর্ষক এ আয়োজনে ছিল কবিতা, গান, পিঠা উৎসবসহ নানা সৃজনশীল আয়োজন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল বাচসাস সদস্যদের পারস্পরিক সৌহার্দ্য ও আনন্দঘন পরিবেশ।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল গুণীজন সম্মাননা পর্ব। এ সময় আশিক বন্ধুর হাতে সম্মাননা স্মারক তুলে দেন বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পন ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুলসহ সংগঠনের নেতৃবৃন্দ।

সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে আশিক বন্ধু বলেন, বিনোদন ও চলচ্চিত্র সাংবাদিকরা দীর্ঘদিন ধরে শিল্পী ও তারকাদের কাজ, সাফল্য ও অবদান তুলে ধরার পাশাপাশি তাদের সম্মানিত করে আসছেন। এবার নিজের কাজের স্বীকৃতি হিসেবে নিজেরই সংগঠন বাচসাসের কাছ থেকে সম্মাননা পাওয়াকে তিনি বিশেষ আনন্দের ও গর্বের বলে উল্লেখ করেন।

আশিক বন্ধু বলেন, “এই আনন্দ ও প্রাপ্তি আমাকে সবসময় আরও ভালো কাজ করার অনুপ্রেরণা ও সাহস জোগাবে। বাচসাস পরিবারের মেধাবী সদস্যদের গুণীজন সম্মাননা দিয়ে বর্তমান কমিটি একটি চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছে।”

বিনোদন সাংবাদিকতা ও গীতিকার হিসেবে তার দীর্ঘ পথচলায় বাচসাসের এই মূল্যায়নের জন্য সংগঠনের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

আশিক বন্ধুর এই সম্মাননা বাচসাস পরিবারের সদস্যদের মাঝেও আনন্দের সঞ্চার করে। সংশ্লিষ্টরা মনে করছেন, নিজেদের সংগঠনের গুণী ও সৃজনশীল সদস্যদের স্বীকৃতি দেওয়ার এমন উদ্যোগ সাংবাদিকদের পেশাগত ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও উৎসাহ জোগাবে।

গান, কবিতা, পিঠা আর সম্মাননার আবহে বাচসাসের এ আয়োজন হয়ে ওঠে সদস্যদের মিলন ও সৃজনশীলতার এক ব্যতিক্রমী সন্ধ্যা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাজুড়ে কড়া নজরদারি, চেকপোস্টে সন্দেহজনক যানবাহনে তল্লাশি

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

কর্মসূচিতে ঠাসা তারেক রহমানের নিউইয়র্ক সফর

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে নেই নির্দেশনা

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প

‘বাইরের কেউ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঠিক করে দিতে পারে না’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

তিতাসের ২৮ নম্বর কূপে মিলবে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

গণভোটের রায় না মানলে এক দফার আন্দোলন’: মামুনুল হক

‘জাতির প্রয়োজনে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে’: শফিকুর রহমান

টিসিবি কার্ড থেকে বাদ ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী

১০

‘মানুষ যে ধরনের আইন চায়, সরকার সে ধরনের আইনই করবে’: আইনমন্ত্রী

১১

‘শারীরিক ও মানসিক—সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি’: ঈশা রিখী

১২

‘ছট মাইয়া’র গানের দৃশ্য দেখে পুরোহিত খুশি, জানালেন তামান্না

১৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের

১৪

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের ব্যাপক হামলা, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ

১৫

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, কমতে পারে তাপমাত্রা

১৬

রাউজান-রাঙ্গুনিয়ায় সন্ত্রাসের দাপট, আড়াই বছরে ৪০ হত্যাকাণ্ড

১৭

‘সুপার সিঙ্গেল’ কনা, ভালোবাসার মানুষ খুঁজছেন গায়িকা

১৮

ইতালির ঘটনার পর বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, কৃতজ্ঞতা অভিনেত্রীর

১৯

ঢাবিতে পরপর তিন ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাসে আতঙ্ক

২০