হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন গণমাধ্যমকে জানান, ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে এক যুবক এসে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার সময় গাড়িতে কেউ ছিলেন না। আসিফ আকবর তখন বিশাল মার্কেটের তৃতীয় তলায় নিজের অফিসে অবস্থান করছিলেন। গুলিতে গাড়ির পেছনের ডান পাশের কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে।
গুলির শব্দ শুনে নিচে নেমে আসেন আসিফ আকবর। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে পুলিশ।
পুলিশ জানায়, ঘটনার পর আসিফ আকবর জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। তবে হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট কাউকে সন্দেহ করার মতো কোনো তথ্য বা সুনির্দিষ্ট অভিযোগ তিনি দিতে পারেননি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অন্যদিকে, এ বিষয়ে পরে দেখবেন বলে পুলিশকে জানিয়েছেন আসিফ আকবর।
ঘটনার পেছনের কারণ এবং হামলাকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
মন্তব্য করুন