ছবিতে সাদিয়াকে সাদা অফ-শোল্ডার টপস ও কালচে হাই-ওয়েস্টেড ট্রাউজারে স্টাইলিশ লুকে দেখা গেছে। খোলা চুল, হাতে মানানসই ব্যাগ আর আত্মবিশ্বাসী অভিব্যক্তিতে তার পুরো সাজে ফুটে উঠেছে ভিন্ন এক আবেদন।
নতুন এই লুকের সঙ্গে মিল রেখে ছবির ক্যাপশনে সাদিয়া লিখেছেন, ‘লাইফ ইজ আ রানওয়ে অ্যান্ড আই অ্যাম সার্ভিং লুকস’। বাংলায় যার অর্থ, ‘জীবনটা একটি রানওয়ে, আর আমি ছড়িয়ে দিচ্ছি স্টাইলের দ্যুতি।’
ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্ত ও অনুরাগীদের প্রশংসাসূচক মন্তব্যে ভরে উঠেছে কমেন্ট বক্স। সাদিয়ার নতুন ফ্যাশন স্টাইল ও গ্ল্যামারাস উপস্থিতি নজর কেড়েছে নেটিজেনদেরও।
চেনা ছকের বাইরে গিয়ে এই নতুন সাজে সাদিয়া যেন হাজির হয়েছেন এক ভিন্ন রূপে, যা নিয়ে সামাজিক মাধ্যমে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
মন্তব্য করুন