কৈশোরের আবেগ, অপরিণত সিদ্ধান্ত এবং সচেতনতার অভাবে ঘটে যাওয়া একটি ঘটনা কীভাবে একজন কিশোরীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য, পরিবার এবং ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে, তা উঠে এসেছে সিনেমার গল্পে।
মো. আখতার হোসেন পরিচালিত ছবিটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন চিকিৎসক ও গবেষক ডা. তৃণা ইসলাম। এতে আরিয়ান চরিত্রে অভিনয় করেছেন আমান রেজা, মায়া চরিত্রে তৃণা ইসলাম, প্রাপ্তবয়স্ক সায়ন চরিত্রে তাহসান বিন রফিক, রিমা চরিত্রে মৌরি মাহদী, নাদিয়া চরিত্রে রেবেকা রউফ, চিকিৎসক চরিত্রে ফারজানা ছবি, রাশেদ চরিত্রে বড়দা মিঠু, শফিক আহমেদ চরিত্রে আজম খান এবং শিরিন চরিত্রে শশী আফরোজা। এ ছাড়া সিনেমাটিতে অভিনয় করেছে একদল শিশুশিল্পী।
নির্মাতারা জানান, সিনেমাটিতে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, বয়ঃসন্ধিকালীন ঝুঁকি, সময়মতো চিকিৎসা ও কাউন্সেলিংয়ের গুরুত্ব তুলে ধরা হয়েছে। পাশাপাশি সন্তানদের প্রতি অভিভাবকদের দায়িত্ব এবং পরিবারে স্বাস্থ্যবিষয়ক খোলামেলা আলোচনার প্রয়োজনীয়তাও গুরুত্ব পেয়েছে।
সচেতনতামূলক বিষয়বস্তুকে কেন্দ্র করে নির্মিত ‘শব্দহীন যন্ত্রণা’ কিশোর-কিশোরী, অভিভাবকসহ সব শ্রেণির দর্শকের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন