যদিও সিনেমাটি নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে রাজি হননি সংশ্লিষ্ট কেউ। নতুন কাজের বিষয়ে নাজিফা তুষি বলেন, ‘আমার বেশ কয়েকজন নির্মাতার সঙ্গে নতুন কাজ নিয়ে কথা চলছে। তবে এই মুহূর্তে কোনো কাজ নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছি না।’
সিনেমাটিতে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অভিনেতা সিয়াম। জানা গেছে, চলতি মাসের ১০ তারিখ থেকে ঢাকার বাইরে শুরু হবে সিনেমাটির শুটিং। এরই মধ্যে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করছেন নির্মাতা ও প্রযোজনা সংশ্লিষ্টরা।
সিনেমাটি প্রযোজনা করছে ফ্রেম পার সেকেন্ড ও চরকি। পরিকল্পনা অনুযায়ী, আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে ছবিটির কাজ।
এতে আরও অভিনয় করবেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ। পাশাপাশি আরও কয়েকজন তারকার যুক্ত হওয়ার খবর রয়েছে। তবে তাঁদের চরিত্র ও উপস্থিতি নিয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
মন্তব্য করুন