মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এ সময় কারাফটকে তাকে স্বাগত জানান জামায়াত নেতা ও সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, কামাল হোসেন, সেলিম উদ্দিনসহ দলটির নেতাকর্মীরা।
এর আগে সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত আখতারুজ্জামানের জামিন বহাল রেখে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এর ফলে তার মুক্তির পথ সুগম হয়।
কারামুক্তির পর মেজর আখতারুজ্জামান বলেন, ‘আমরা সত্যের রাজনীতি করি, সত্যের জয় হবেই হবে। সত্যকে কেউ আটকে রাখতে পারবে না। দোয়া করবেন, আমরা যেন জনগণের পাশে থাকতে পারি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য রাজনীতি করতে পারি।’
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা জানান, কারাগার থেকে মুক্তির পর তিনি সরাসরি মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বাসভবনে যাবেন। সেখানে জামায়াতের নেতার সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।
উল্লেখ্য, গত ১ অক্টোবর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তাকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে আলোচনায় আসেন মেজর আখতারুজ্জামান। ওই ঘটনার পর ২ অক্টোবর তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। এক মাস দুই দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন তিনি।
মন্তব্য করুন