আন্তর্জাতিক ডেস্ক
৩ অগাস্ট ২০২৬, ৪:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫ জন

অভ্যুত্থানের পর প্রথমবার বিদেশি প্রতিনিধির সঙ্গে সু চির সাক্ষাৎ, স্বাস্থ্য নিয়েও বাড়ছে নজর

মিয়ানমারের ক্ষমতাচ্যুত সাবেক নেত্রী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চি দীর্ঘদিন পর প্রথমবারের মতো কোনো বিদেশি প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেছেন। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর আটক হওয়ার পর এটাই তার প্রথম প্রকাশ্য বিদেশি প্রতিনিধির সঙ্গে বৈঠক।

বার্তা সংস্থা রয়টার্স–এর প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার মিয়ানমারের রাজধানী নাইপিদোতে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) মিয়ানমার আবাসিক প্রতিনিধি আর্নো দ্য বেক–এর সঙ্গে সু চির সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

মিয়ানমার সরকারের মুখপাত্র খাইন খাইন সোয়ে টেলিগ্রামে এ তথ্য নিশ্চিত করেন। পরে আইসিআরসিও এক বিবৃতিতে জানায়, তাদের একজন প্রতিনিধি সু চির সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে ওই প্রতিনিধির নাম প্রকাশ করেনি সংস্থাটি।

আইসিআরসি জানিয়েছে, বন্দিদের সঙ্গে সাক্ষাতের নিজস্ব নীতিমালা অনুসরণ করেই এই বৈঠক করা হয়েছে। এ সময় সু চির সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলার সুযোগ ছিল এবং আটক ব্যক্তিরা পরিবারের কাছে বার্তা পাঠানোর সুযোগও পেয়ে থাকেন।

স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিনের উদ্বেগ

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়। এরপর থেকেই তাকে আটক রাখা হয়েছে। তার অবস্থান ও শারীরিক অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে নানা উদ্বেগ থাকলেও নির্ভরযোগ্য তথ্য খুব কমই প্রকাশ্যে এসেছে।

মিয়ানমার কর্তৃপক্ষ প্রকাশিত কয়েকটি ছবিতে সু চিকে ঐতিহ্যবাহী পোশাকে একটি সাধারণ কক্ষে আইসিআরসি প্রতিনিধির সঙ্গে কথা বলতে দেখা গেছে। আরেকটি ছবিতে তাকে নিজের নাম লেখা জন্মদিনের কেক কাটতে দেখা যায়। তবে ছবিগুলোর স্থান ও সময় স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

১৮ বছরের সাজা বহাল

অভ্যুত্থানের পর একাধিক গোপন বিচারে সু চির বিরুদ্ধে দুর্নীতি, নির্বাচনী জালিয়াতিতে উসকানি এবং রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের মতো অভিযোগ আনা হয়। এসব মামলায় প্রথমে তাকে ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হলেও পরে তা কমিয়ে ২৭ বছর করা হয়।

চলতি বছরের এপ্রিলে আরও সাজা কমানোর পর বর্তমানে তার ১৮ বছরের সাজা বাকি রয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী দলের এক সদস্য।

সু চির রাজনৈতিক সহযোগীরা বরাবরই দাবি করে আসছেন, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তাকে রাজনীতি থেকে দূরে রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক চাপ বাড়ছে

সু চির ছেলে কিম অ্যারিস আগে জানিয়েছিলেন, বহু বছর ধরে তিনি সরাসরি মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তার স্বাস্থ্য নিয়ে হৃদ্‌রোগ, হাড় ও মাড়ির সমস্যার মতো উদ্বেগের কথাও তিনি প্রকাশ করেছিলেন।

যদিও মিয়ানমারের সামরিক-সমর্থিত সরকার দাবি করে আসছে, সু চি সুস্থ আছেন। তবে তার প্রকৃত স্বাস্থ্য পরিস্থিতি যাচাইয়ের জন্য আন্তর্জাতিক মহলের চাপ অব্যাহত রয়েছে।

গত এপ্রিলে সামরিক-সমর্থিত নির্বাচনের পর কর্তৃপক্ষ জানায়, সু চিকে কারাগার থেকে গৃহবন্দি অবস্থায় নেওয়া হয়েছে। তবে আন্তর্জাতিক প্রতিনিধিদের তার সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়ার ক্ষেত্রে প্রশাসন এখনও অনীহা দেখাচ্ছে।

মিয়ানমারের স্বাধীনতার স্থপতি জেনারেল অং সানের কন্যা অং সান সু চি এর আগে সামরিক শাসনের সময় প্রায় ১৫ বছর গৃহবন্দি ছিলেন। গণতন্ত্র আন্দোলনের প্রতীক হিসেবে বিশ্বজুড়ে পরিচিত এই নেত্রী বর্তমানে দেশটির রাজনৈতিক সংকটের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক কর্মকর্তার হাতে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, আইসিটি বিভাগে ক্ষমতার কেন্দ্রীকরণ নিয়ে প্রশ্ন

গাজীপুরের পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

জবি বাংলা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, আহ্বায়ক দিদার, সদস্য সচিব রাতুল

বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ তাসনিম জারার, ‘হুমকি নয়, গ্রাহকদের জবাব দিন’

ইরানের প্রেসিডেন্টের ‘পদত্যাগ’ গুঞ্জন উড়িয়ে দিল তেহরান, ‘মিথ্যা’ বলছে প্রেসিডেন্টের দপ্তর

জনপ্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জবিতে ছাত্রদল-জকসু-ছাত্রশক্তির সংঘর্ষ, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

‘আমার বাসার বিদ্যুৎ বিলও অস্বাভাবিক বেড়েছে’: আজহারীর অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আহ্বান

সৌদি যুবরাজের কূটনৈতিক উদ্যোগে ইরানে নতুন হামলা স্থগিত ট্রাম্পের, আলোচনার সম্ভাবনা জোরালো

১০

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা: নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও সাইবার পেট্রোলিং জোরদার

১১

বন্যাদুর্গত চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর ৯ আগস্ট: ত্রাণ বিতরণ ও ১০০ গৃহহারা পরিবারের হাতে নতুন বাড়ির চাবি

১২

শতাধিক প্রাণহানির মধ্যেও ‘মার্চ টু ঢাকা’র প্রস্তুতি: রাজধানীমুখী জনস্রোতে আন্দোলনের চূড়ান্ত অধ্যায়

১৩

গ্রিসে দাবানল নেভানোর অভিযানে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২ ক্রু সদস্য

১৪

‘৫ আগস্ট ঘিরে নাশকতার সক্ষমতা নেই আ. লীগের’, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১৫

‘চীন সবসময় বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু থাকবে’, ঢাকায় রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের অঙ্গীকার

১৬

‘ছাগলকাণ্ডে’ আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জগঠন, দুর্নীতি মামলায় বিচার শুরু

১৭

অভ্যুত্থানের পর প্রথমবার বিদেশি প্রতিনিধির সঙ্গে সু চির সাক্ষাৎ, স্বাস্থ্য নিয়েও বাড়ছে নজর

১৮

অবশেষে বিয়ের পিঁড়িতে রোনালদো-জর্জিনা, মাদেইরায় বসছে জমকালো আয়োজন

১৯

হরমুজ ইস্যুতে আজ থেকেই নতুন দফার আলোচনা, ইরানের বিরুদ্ধে হামলা আপাতত স্থগিত: ট্রাম্প

২০