আন্তর্জাতিক ডেস্ক
৪ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬ জন

সৌদি যুবরাজের কূটনৈতিক উদ্যোগে ইরানে নতুন হামলা স্থগিত ট্রাম্পের, আলোচনার সম্ভাবনা জোরালো

মোহাম্মদ বিন সালমানের সংলাপের আহ্বানের পর হামলার পরিকল্পনা স্থগিতের ঘোষণা; তবে যুদ্ধবিরতির দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান।


সৌদি যুবরাজের কূটনৈতিক উদ্যোগে ইরানে নতুন হামলা স্থগিত ট্রাম্পের, আলোচনার সম্ভাবনা জোরালো

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলার পরিকল্পনা আপাতত স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান টেলিফোনে ট্রাম্পের সঙ্গে কথা বলে উত্তেজনা কমাতে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

আল জাজিরার প্রতিবেদনে সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে জানানো হয়েছে, ফোনালাপে যুবরাজ বিন সালমান উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সংলাপভিত্তিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। তিনি এমন কোনো সংঘাত এড়ানোর আহ্বান জানান, যা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।

এর কিছুক্ষণ পরই ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ জানান, ইরানের বিরুদ্ধে পরিকল্পিত নতুন হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে। তার দাবি, কয়েক মাস ধরে চলমান সংঘাতের অবসানে একটি সম্ভাব্য চুক্তির মৌলিক কাঠামো নিয়ে সমঝোতার অগ্রগতি হয়েছে।

তবে এর মাত্র একদিন আগেই ট্রাম্প কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার সামরিক শক্তি প্রয়োগের জন্য প্রস্তুত রয়েছে।

ট্রাম্প আরও দাবি করেন, ইরানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধেই তিনি হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন। সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা, ইরানের পারমাণবিক হুমকি মোকাবিলা এবং এ প্রক্রিয়ায় ইসরায়েলের সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি।

তবে ট্রাম্পের এসব দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, যুদ্ধবিরতির অনুরোধ করার বিষয়টি ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ এবং দেশটির সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সৌদি যুবরাজের প্রধান উদ্বেগ ছিল—যুক্তরাষ্ট্র যদি ইরানের জ্বালানি অবকাঠামোতে বড় ধরনের হামলা চালায়, তাহলে এর প্রতিক্রিয়ায় ইরান উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস স্থাপনায় হামলা চালাতে পারে, যা পুরো অঞ্চলের নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহকে ঝুঁকির মুখে ফেলবে।

এদিকে সাম্প্রতিক সময়ে সৌদি আরবও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। দেশটির পূর্বাঞ্চলের তেল স্থাপনা ও রাজধানী রিয়াদের দিকে ছোড়া ড্রোন প্রতিহত করেছে সৌদি প্রতিরক্ষা বাহিনী। একই সময়ে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি তেল স্থাপনায় হামলা এবং লোহিত সাগরে নৌ চলাচল ব্যাহত করার হুমকি দিয়েছে।

চলমান সংঘাতের সূত্রপাত গত ২৮ ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, সম্ভাব্য পারমাণবিক সক্ষমতা এবং আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্য নিয়ে হামলা শুরু করে। জুনে স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি কার্যকর হলেও হরমুজ প্রণালি ঘিরে বিরোধের কারণে তা ভেঙে যায় এবং জুলাইয়ে আবারও সংঘর্ষ শুরু হয়।

অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মতে, এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এখন শক্ত অবস্থান থেকে সম্ভাব্য আলোচনায় অংশ নিতে সক্ষম।

এদিকে ইসলামাবাদদোহার মধ্যস্থতাকারীরা আশা প্রকাশ করেছেন, স্থগিত হয়ে থাকা কূটনৈতিক আলোচনা আগামী কয়েক দিনের মধ্যেই পুনরায় শুরু হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক কর্মকর্তার হাতে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, আইসিটি বিভাগে ক্ষমতার কেন্দ্রীকরণ নিয়ে প্রশ্ন

গাজীপুরের পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

জবি বাংলা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, আহ্বায়ক দিদার, সদস্য সচিব রাতুল

বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ তাসনিম জারার, ‘হুমকি নয়, গ্রাহকদের জবাব দিন’

ইরানের প্রেসিডেন্টের ‘পদত্যাগ’ গুঞ্জন উড়িয়ে দিল তেহরান, ‘মিথ্যা’ বলছে প্রেসিডেন্টের দপ্তর

জনপ্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জবিতে ছাত্রদল-জকসু-ছাত্রশক্তির সংঘর্ষ, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

‘আমার বাসার বিদ্যুৎ বিলও অস্বাভাবিক বেড়েছে’: আজহারীর অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আহ্বান

সৌদি যুবরাজের কূটনৈতিক উদ্যোগে ইরানে নতুন হামলা স্থগিত ট্রাম্পের, আলোচনার সম্ভাবনা জোরালো

১০

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা: নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও সাইবার পেট্রোলিং জোরদার

১১

বন্যাদুর্গত চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর ৯ আগস্ট: ত্রাণ বিতরণ ও ১০০ গৃহহারা পরিবারের হাতে নতুন বাড়ির চাবি

১২

শতাধিক প্রাণহানির মধ্যেও ‘মার্চ টু ঢাকা’র প্রস্তুতি: রাজধানীমুখী জনস্রোতে আন্দোলনের চূড়ান্ত অধ্যায়

১৩

গ্রিসে দাবানল নেভানোর অভিযানে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২ ক্রু সদস্য

১৪

‘৫ আগস্ট ঘিরে নাশকতার সক্ষমতা নেই আ. লীগের’, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১৫

‘চীন সবসময় বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু থাকবে’, ঢাকায় রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের অঙ্গীকার

১৬

‘ছাগলকাণ্ডে’ আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জগঠন, দুর্নীতি মামলায় বিচার শুরু

১৭

অভ্যুত্থানের পর প্রথমবার বিদেশি প্রতিনিধির সঙ্গে সু চির সাক্ষাৎ, স্বাস্থ্য নিয়েও বাড়ছে নজর

১৮

অবশেষে বিয়ের পিঁড়িতে রোনালদো-জর্জিনা, মাদেইরায় বসছে জমকালো আয়োজন

১৯

হরমুজ ইস্যুতে আজ থেকেই নতুন দফার আলোচনা, ইরানের বিরুদ্ধে হামলা আপাতত স্থগিত: ট্রাম্প

২০