আন্তর্জাতিক ডেস্ক
২ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২ জন

‘যেকোনো সময় ইরানকে পুরোপুরি অচল করে দিতে পারি’: ট্রাম্প

ইরানকে যেকোনো সময় পুরোপুরি অচল করে দেওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইরানের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করেছে। ওয়াশিংটন চাইলে যেকোনো সময় দেশটিকে অচল করে দিতে পারে।

যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের সালিনায় মধ্যবর্তী নির্বাচনের আগে নিজের ৩০তম ও শেষ নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন ট্রাম্প।

সমাবেশে তিনি বলেন, ‘আমরা ইরানের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করেছি। চাইলে যেকোনো সময় তাদের অচল করে দিতে পারি।’

ট্রাম্প আরও বলেন, ‘আমরা ভালোভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করছি। কখনো কখনো এভাবে চলতে পারে না। আমরা কিছুটা নমনীয় হওয়ার চেষ্টা করছি। তবে আমার মনে হয়, পরিস্থিতি খুব কাছাকাছি পৌঁছে গেছে। আমরা তাদের পুরোপুরি অচল করে দেব। তাহলেই সবকিছুর অবসান হবে।’

এদিকে আইওয়া অঙ্গরাজ্যে আরেকটি সমাবেশে রিপাবলিকান সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ এখনো শেষ হয়নি। তবে তিনি যতটা সম্ভব প্রাণহানি এড়াতে চান।

তিনি বলেন, ‘আমি ভালো হতে চাই এবং যতটা সম্ভব মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করছি।’

তবে একই সঙ্গে কঠোর হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, ‘কিন্তু একটা সময় আসবে, যখন আমাদের তাদের ওপর কঠোর আঘাত হানতে হবে।’

এ সময় তিনি আবারও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তাঁর আশা, খুব শিগগিরই যুদ্ধের অবসান ঘটবে।

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, দেশের নিরাপত্তার স্বার্থে পেট্রলের বাড়তি দাম খুবই সামান্য মূল্য। তবে শিগগিরই জ্বালানির দাম অনেক কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তথ্যসূত্র: আল জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মীয় সম্প্রীতি ও বিশ্বাসের অধিকার রক্ষায় FoRB Forum-এর নতুন কমিটি

১

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: সাধারণ ছুটিসহ সরকারের নানা কর্মসূচি ঘোষণা

২

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ’—ফেসবুকে আসিফ মাহমুদের ব্যঙ্গাত্মক পোস্ট

৩

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা শুরু

৪

নতুন সিনেমা ‘আবার দেখা হলো’, ফের জুটি চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি

৫

মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

৬

গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

৭

যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প

৮

আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম

৯

৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১০

সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির বৈঠকে ইব্রাহীম নিরব, তুলে ধরলেন জুলাই যোদ্ধাদের সুরক্ষাসহ একাধিক প্রস্তাব

১১

পশুখাদ্য সরবরাহে সিন্ডিকেট! আসল ঘটনা উদঘাটন

১২

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প

১৩

এক মাস দুই দিন পর কারামুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান

১৪

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনায় বিপাশা হায়াত

১৫

পর্দায় আসছে জসীমউদ্দীনের কালজয়ী সৃষ্টি ‘সোজন বাদিয়ার ঘাট’, শেষ ৭০ শতাংশ শুটিং

১৬

আজ জেলহত্যা দিবস: কারাগারে নির্মম হত্যার শিকার জাতীয় চার নেতা

১৭

আফগানিস্তান প্রিমিয়ার লিগে ডায়মন্ড ক্যাটাগরিতে সাকিব-লিটন, তালিকায় ১৯ বাংলাদেশি

১৮

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ

১৯

ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ প্রণালিতে বাড়ছে উত্তেজনা

২০