নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫ জন

অনলাইন জুয়া ও সাইবার অপরাধ পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, অনলাইন জুয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো এবং সাইবার অপরাধ বর্তমানে পুলিশের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ। এসব অপরাধ কার্যকরভাবে মোকাবেলায় পুলিশ সদস্যদের তথ্যপ্রযুক্তিতে আরও দক্ষ ও আধুনিক জ্ঞানসম্পন্ন হতে হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই)-২০২৫ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এক বছরব্যাপী মৌলিক ও একাডেমিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে শৃঙ্খলা, দক্ষতা এবং দেশসেবার অঙ্গীকার নিয়ে প্রশিক্ষণের সমাপ্তি ঘটান ৪২তম ব্যাচের ক্যাডেটরা। অনুষ্ঠানে আইজিপি কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

আইজিপি বলেন, বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর অপরাধ দ্রুত বাড়ছে। তাই সাইবার অপরাধ দমনে পুলিশ সদস্যদের তথ্যপ্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধি করা সময়ের দাবি।

তিনি আরও বলেন, সেবা নিতে এসে কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সব ধরনের ভয়ভীতি উপেক্ষা করে সততা, পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য নবীন পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি।

এবারের সমাপনী কুচকাওয়াজে মোট ৫০০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন, যার মধ্যে ১৯ জন নারী। প্রশিক্ষণ শেষে তারা দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে দুই বছরের জন্য শিক্ষানবিস কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল ও অতিরিক্ত আইজিপি জিএম আজিজুর রহমানসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ট্রাম্পের বৈঠকের তালিকায় নেই নেতানিয়াহু, অনিশ্চিত সাক্ষাৎ

আসিয়ান কাপে বড় কিছুর প্রত্যাশা জামালের, লক্ষ্য পরের রাউন্ড

আইফোনের জন্য অপ্রতিমকে হত্যা? রহস্য উদঘাটনের দাবি পুলিশের, দুপুরে সংবাদ সম্মেলন

ঢাকাজুড়ে কড়া নজরদারি, চেকপোস্টে সন্দেহজনক যানবাহনে তল্লাশি

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

কর্মসূচিতে ঠাসা তারেক রহমানের নিউইয়র্ক সফর

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে নেই নির্দেশনা

১০

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প

১১

‘বাইরের কেউ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঠিক করে দিতে পারে না’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১২

তিতাসের ২৮ নম্বর কূপে মিলবে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

১৩

গণভোটের রায় না মানলে এক দফার আন্দোলন’: মামুনুল হক

১৪

‘জাতির প্রয়োজনে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে’: শফিকুর রহমান

১৫

টিসিবি কার্ড থেকে বাদ ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী

১৬

‘মানুষ যে ধরনের আইন চায়, সরকার সে ধরনের আইনই করবে’: আইনমন্ত্রী

১৭

‘শারীরিক ও মানসিক—সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি’: ঈশা রিখী

১৮

‘ছট মাইয়া’র গানের দৃশ্য দেখে পুরোহিত খুশি, জানালেন তামান্না

১৯

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের

২০