অনলাইন ডেস্ক
২১ জুন ২০২৬, ৬:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৮ জন

‘একটাও সামনে আবি না, মাইরা ফেলামু’—যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি

‘ওই, একটাও সামনে আসবি না। একটাও সামনে আসবি না।মাইরা ফালামু, মাইরা ফালামু। একটাও সামনে আসবি না।’—পুলিশের উদ্দেশে চিৎকার করে এমন হুংকার দেওয়া হয়েছে যুবলীগের মিছিল থেকে।
আজ রবিবার ভোরে গাজীপুর মহানগরীর বাসন থানার ভোগড়ার কলম্বিয়া গার্মেন্টসের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ব্যানারে ওই মিছিল অনুষ্ঠিত হয়।

পুলিশ দেখে হুমকি ও মিছিলের একটি ভিডিও সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পুলিশ বলছে, ভিডিওটি তারা দেখেছে। এ বিষয়ে কাজ করছে পুলিশ।

নগরীর বাসন থানার ওসি হারুনুর রশিদ জানান, ভিডিওটি দেখেছি। এটি আজকের, নাকি আগের তা যাচাই-বাছাই করা হচ্ছে।গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার কালের কণ্ঠকে জানান, আজকে সকালে মিছিলটি হয়েছে বলে তথ্য পেয়েছেন। পুলিশ ইতিমধ্যে বিষয়টি নিয়ে কাজ করছে।

টাঙ্গাইলে মিছিল

টাঙ্গাইলে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। আজ সকাল সাড়ে ৯টার দিকে শহরের ভিক্টোরিয়া রোডের পোস্ট অফিসের মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে তা বড় কালীবাড়ি মোড়ে গিয়ে শেষ হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

তবে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি বলে জানিয়েছেন সদর থানার ওসি রুহুল আমিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লার বাসে কিলোমিটারে ৮, সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার হুঁশিয়ারি ইরানের

নতুন রাস্তা কেটে নালা, দ্বিগুণ দামে ডাস্টবিন—এলজিইডির প্রকল্পে প্রায় ২১ কোটি টাকার অনিয়ম

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হাতছাড়া বাংলাদেশের

শ্রীলঙ্কায় গণকবরের সন্ধান, উদ্ধার ৫৭২ কঙ্কাল

ফিফার কার্যক্রমে স্বাধীন পর্যালোচনা ও সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর

ট্রাম্প-তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন হুমায়ূন কবির

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

সংস্কার পরিষদ নিয়ে সরকারের অবস্থান গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করছে: রাষ্ট্র সংস্কার আন্দোলন

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে পাশে বাংলাদেশ মানববন্ধু সংগঠন

১০

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে ফ্লেমিংয়ের নতুন ছক

১১

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

১২

ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার সম্ভাব্য পদক্ষেপ, গোয়েন্দাদের সতর্কতা

১৩

বয়স বাড়লেও কেন নতুন করে অ্যালার্জি হয়, জানুন কারণ ও করণীয়

১৪

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলসহ তিনজন গ্রেপ্তার

১৫

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

১৭

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

১৮

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১৯

ট্রাম্পের বৈঠকের তালিকায় নেই নেতানিয়াহু, অনিশ্চিত সাক্ষাৎ

২০