বিনোদন ডেস্ক
৪ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪ জন

নতুন সিনেমা ‘আবার দেখা হলো’, ফের জুটি চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি

‘হাওয়া’, ‘প্রেশার কুকার’ ও ‘আন্ধার’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি। এবার নতুন আরেকটি সিনেমায় একসঙ্গে দেখা যেতে পারে এই দুই তারকাকে। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নির্মাতা শঙ্খ দাশগুপ্ত নির্মাণ করতে যাচ্ছেন ‘আবার দেখা হলো’ নামের সিনেমাটি।

যদিও সিনেমাটি নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে রাজি হননি সংশ্লিষ্ট কেউ। নতুন কাজের বিষয়ে নাজিফা তুষি বলেন, ‘আমার বেশ কয়েকজন নির্মাতার সঙ্গে নতুন কাজ নিয়ে কথা চলছে। তবে এই মুহূর্তে কোনো কাজ নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছি না।’

সিনেমাটিতে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অভিনেতা সিয়াম। জানা গেছে, চলতি মাসের ১০ তারিখ থেকে ঢাকার বাইরে শুরু হবে সিনেমাটির শুটিং। এরই মধ্যে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করছেন নির্মাতা ও প্রযোজনা সংশ্লিষ্টরা।

সিনেমাটি প্রযোজনা করছে ফ্রেম পার সেকেন্ড ও চরকি। পরিকল্পনা অনুযায়ী, আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে ছবিটির কাজ।

এতে আরও অভিনয় করবেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ। পাশাপাশি আরও কয়েকজন তারকার যুক্ত হওয়ার খবর রয়েছে। তবে তাঁদের চরিত্র ও উপস্থিতি নিয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মীয় সম্প্রীতি ও বিশ্বাসের অধিকার রক্ষায় FoRB Forum-এর নতুন কমিটি

১

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: সাধারণ ছুটিসহ সরকারের নানা কর্মসূচি ঘোষণা

২

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ’—ফেসবুকে আসিফ মাহমুদের ব্যঙ্গাত্মক পোস্ট

৩

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা শুরু

৪

নতুন সিনেমা ‘আবার দেখা হলো’, ফের জুটি চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি

৫

মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

৬

গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

৭

যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প

৮

আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম

৯

৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১০

সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির বৈঠকে ইব্রাহীম নিরব, তুলে ধরলেন জুলাই যোদ্ধাদের সুরক্ষাসহ একাধিক প্রস্তাব

১১

পশুখাদ্য সরবরাহে সিন্ডিকেট! আসল ঘটনা উদঘাটন

১২

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প

১৩

এক মাস দুই দিন পর কারামুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান

১৪

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনায় বিপাশা হায়াত

১৫

পর্দায় আসছে জসীমউদ্দীনের কালজয়ী সৃষ্টি ‘সোজন বাদিয়ার ঘাট’, শেষ ৭০ শতাংশ শুটিং

১৬

আজ জেলহত্যা দিবস: কারাগারে নির্মম হত্যার শিকার জাতীয় চার নেতা

১৭

আফগানিস্তান প্রিমিয়ার লিগে ডায়মন্ড ক্যাটাগরিতে সাকিব-লিটন, তালিকায় ১৯ বাংলাদেশি

১৮

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ

১৯

ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ প্রণালিতে বাড়ছে উত্তেজনা

২০