বিনোদন ডেস্ক
৩ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭ জন

পর্দায় আসছে জসীমউদ্দীনের কালজয়ী সৃষ্টি ‘সোজন বাদিয়ার ঘাট’, শেষ ৭০ শতাংশ শুটিং

কবি জসীমউদ্দীনের বিখ্যাত লোকগাথা ও কাব্যগ্রন্থ অবলম্বনে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘সোজন বাদিয়ার ঘাট’। সিনেমাটি নির্মাণ করছেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেল। ইতোমধ্যে ছবিটির ৭০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন নির্মাতা।

সিনেমায় সোজন চরিত্রে অভিনয় করছেন তনয় বিশ্বাস এবং দুলির চরিত্রে দেখা যাবে রাদিফা নারমিনকে। এ ছাড়া দুই প্রধান চরিত্রের শৈশবের ভূমিকায় অভিনয় করছেন দিহান ও শ্রেয়া বৈদ্য।

‘সোজন বাদিয়ার ঘাট’ সিনেমায় আরও অভিনয় করছেন চিত্রলেখা গুহ, কাজী রাজু, জুবায়ের জাহিদ, আহসানুল হক মিনু, স্বপ্না বৈদ্য, শাহ আলম দুলাল ও রেজাউল করিম রেজাসহ অনেকে।

দুই ঘণ্টা দৈর্ঘ্যের এই সিনেমার চিত্রনাট্যও লিখেছেন তানভীর মোকাম্মেল। চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন রাকিবুল হাসান এবং সম্পাদনা করছেন মহাদেব। শিল্প নির্দেশনায় আছেন উত্তম গুহ। আবহসংগীত পরিচালনা করছেন সৈয়দ শাবাব আলী আরজু। পোশাক পরিকল্পনা ও চরিত্র নির্বাচনের দায়িত্বে রয়েছেন চিত্রলেখা গুহ।

বাংলার লোকজ সংস্কৃতি ও প্রেমের ঐতিহ্যবাহী কাহিনি ‘সোজন বাদিয়ার ঘাট’ এবার বড় পর্দায় নতুনভাবে তুলে ধরার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মীয় সম্প্রীতি ও বিশ্বাসের অধিকার রক্ষায় FoRB Forum-এর নতুন কমিটি

১

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: সাধারণ ছুটিসহ সরকারের নানা কর্মসূচি ঘোষণা

২

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ’—ফেসবুকে আসিফ মাহমুদের ব্যঙ্গাত্মক পোস্ট

৩

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা শুরু

৪

নতুন সিনেমা ‘আবার দেখা হলো’, ফের জুটি চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি

৫

মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

৬

গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

৭

যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প

৮

আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম

৯

৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১০

সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির বৈঠকে ইব্রাহীম নিরব, তুলে ধরলেন জুলাই যোদ্ধাদের সুরক্ষাসহ একাধিক প্রস্তাব

১১

পশুখাদ্য সরবরাহে সিন্ডিকেট! আসল ঘটনা উদঘাটন

১২

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প

১৩

এক মাস দুই দিন পর কারামুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান

১৪

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনায় বিপাশা হায়াত

১৫

পর্দায় আসছে জসীমউদ্দীনের কালজয়ী সৃষ্টি ‘সোজন বাদিয়ার ঘাট’, শেষ ৭০ শতাংশ শুটিং

১৬

আজ জেলহত্যা দিবস: কারাগারে নির্মম হত্যার শিকার জাতীয় চার নেতা

১৭

আফগানিস্তান প্রিমিয়ার লিগে ডায়মন্ড ক্যাটাগরিতে সাকিব-লিটন, তালিকায় ১৯ বাংলাদেশি

১৮

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ

১৯

ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ প্রণালিতে বাড়ছে উত্তেজনা

২০