বিনোদন ডেস্ক
২ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২ জন

কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় আসছে সিনেমা ‘শব্দহীন যন্ত্রণা’

কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, পারিবারিক বোঝাপড়া এবং প্রজনন স্বাস্থ্য সচেতনতা নিয়ে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শব্দহীন যন্ত্রণা’। জায়নাটিআই প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। শিগগিরই মুক্তির তারিখ ঘোষণা করবেন নির্মাতারা।

কৈশোরের আবেগ, অপরিণত সিদ্ধান্ত এবং সচেতনতার অভাবে ঘটে যাওয়া একটি ঘটনা কীভাবে একজন কিশোরীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য, পরিবার এবং ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে, তা উঠে এসেছে সিনেমার গল্পে।

মো. আখতার হোসেন পরিচালিত ছবিটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন চিকিৎসক ও গবেষক ডা. তৃণা ইসলাম। এতে আরিয়ান চরিত্রে অভিনয় করেছেন আমান রেজা, মায়া চরিত্রে তৃণা ইসলাম, প্রাপ্তবয়স্ক সায়ন চরিত্রে তাহসান বিন রফিক, রিমা চরিত্রে মৌরি মাহদী, নাদিয়া চরিত্রে রেবেকা রউফ, চিকিৎসক চরিত্রে ফারজানা ছবি, রাশেদ চরিত্রে বড়দা মিঠু, শফিক আহমেদ চরিত্রে আজম খান এবং শিরিন চরিত্রে শশী আফরোজা। এ ছাড়া সিনেমাটিতে অভিনয় করেছে একদল শিশুশিল্পী।

নির্মাতারা জানান, সিনেমাটিতে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, বয়ঃসন্ধিকালীন ঝুঁকি, সময়মতো চিকিৎসা ও কাউন্সেলিংয়ের গুরুত্ব তুলে ধরা হয়েছে। পাশাপাশি সন্তানদের প্রতি অভিভাবকদের দায়িত্ব এবং পরিবারে স্বাস্থ্যবিষয়ক খোলামেলা আলোচনার প্রয়োজনীয়তাও গুরুত্ব পেয়েছে।

সচেতনতামূলক বিষয়বস্তুকে কেন্দ্র করে নির্মিত ‘শব্দহীন যন্ত্রণা’ কিশোর-কিশোরী, অভিভাবকসহ সব শ্রেণির দর্শকের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মীয় সম্প্রীতি ও বিশ্বাসের অধিকার রক্ষায় FoRB Forum-এর নতুন কমিটি

১

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: সাধারণ ছুটিসহ সরকারের নানা কর্মসূচি ঘোষণা

২

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ’—ফেসবুকে আসিফ মাহমুদের ব্যঙ্গাত্মক পোস্ট

৩

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা শুরু

৪

নতুন সিনেমা ‘আবার দেখা হলো’, ফের জুটি চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি

৫

মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

৬

গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

৭

যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প

৮

আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম

৯

৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১০

সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির বৈঠকে ইব্রাহীম নিরব, তুলে ধরলেন জুলাই যোদ্ধাদের সুরক্ষাসহ একাধিক প্রস্তাব

১১

পশুখাদ্য সরবরাহে সিন্ডিকেট! আসল ঘটনা উদঘাটন

১২

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প

১৩

এক মাস দুই দিন পর কারামুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান

১৪

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনায় বিপাশা হায়াত

১৫

পর্দায় আসছে জসীমউদ্দীনের কালজয়ী সৃষ্টি ‘সোজন বাদিয়ার ঘাট’, শেষ ৭০ শতাংশ শুটিং

১৬

আজ জেলহত্যা দিবস: কারাগারে নির্মম হত্যার শিকার জাতীয় চার নেতা

১৭

আফগানিস্তান প্রিমিয়ার লিগে ডায়মন্ড ক্যাটাগরিতে সাকিব-লিটন, তালিকায় ১৯ বাংলাদেশি

১৮

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ

১৯

ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ প্রণালিতে বাড়ছে উত্তেজনা

২০