নিজস্ব প্রতিবেদক
২ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২ জন

মিরপুরে পুলিশের লাঠিচার্জের ভিডিও ধারণ, সাংবাদিকের ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ এডিসির বিরুদ্ধে

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন একাধিক সাংবাদিক। পুলিশের লাঠিচার্জের দৃশ্য ধারণের সময় কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহবুব ইসলামের মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ঘটনার ৮ থেকে ১০ ঘণ্টা পার হলেও ফোনটি ফেরত পাননি ওই সাংবাদিক।

রোববার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় ঘটনার ভিডিও ধারণ করছিলেন মাহবুব ইসলাম। তাঁর অভিযোগ, ভিডিও ধারণের একপর্যায়ে এডিসি জাহিদুল ইসলাম তাঁর কাছে মোবাইল ফোন চান। তিনি ফোনটি সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ওই কর্মকর্তা টান দিয়ে সেটি নিয়ে যান।

পরে সাংবাদিক পরিচয়পত্র দেখিয়েও ফোনটি ফেরত পাননি মাহবুব। ঘটনাস্থলে উপস্থিত মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করেন তিনি। এডিসি জাহিদুল ইসলামের সঙ্গেও একাধিকবার যোগাযোগ করেন। প্রতিবার ফোন ফেরত দেওয়ার আশ্বাস মিললেও বাস্তবে তা ফেরত আসেনি।

একপর্যায়ে ফোনটি নির্দিষ্ট স্থানে রয়েছে বলে জানানো হয়। তবে পরবর্তী যোগাযোগে পুলিশ জানায়, ফোনটি এখনো তাদের হাতে পৌঁছায়নি। খুঁজে না পাওয়া গেলে নতুন ফোন কিনে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে বলে জানান মাহবুব।

ফোনে গুরুত্বপূর্ণ সংবাদ, বিশেষ প্রতিবেদনসংক্রান্ত বক্তব্য ও প্রয়োজনীয় নথি থাকায় সারাদিন কাজ করতে পারেননি বলে জানান তিনি।

অন্য সাংবাদিককেও ভিডিও ধারণে বাধা

একই ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন ঢাকা পোস্টের মাল্টিমিডিয়া রিপোর্টার মারুফ হোসেন। তাঁর অভিযোগ, ভিডিও ধারণের সময় এডিসি জাহিদুল ইসলাম তাঁকে সরে যেতে বলেন।

ভিডিও ধারণে বাধা দেওয়ার কারণ জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ‘এখন অনেক ঝামেলায় আছি, মাথা গরম আছে।’

জবাবে মারুফ হোসেন বলেন, একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ করলে অধস্তন কর্মকর্তাদের আচরণ কেমন হবে, তা নিয়ে প্রশ্ন ওঠে। পরে পরিস্থিতি বিবেচনায় সাংবাদিকরা ঘটনাস্থল থেকে সরে যান।

অভিযোগ অস্বীকার এডিসির

সাংবাদিকের মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন এডিসি জাহিদুল ইসলাম। তাঁর দাবি, ‘আমি সাংবাদিকের কোনো মোবাইল নিইনি।’

তবে উপস্থিত সাংবাদিকরা তাঁকে ঘটনার ভিডিও ফুটেজ দেখিয়ে বিষয়টি জানতে চাইলে তিনি সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘স্যার আছেন, স্যারের সঙ্গে কথা বলেন।’

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় এ ধরনের বাধা ও সরঞ্জাম আটকে রাখার অভিযোগ স্বাধীন সাংবাদিকতা এবং সংবাদ সংগ্রহের পরিবেশ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মীয় সম্প্রীতি ও বিশ্বাসের অধিকার রক্ষায় FoRB Forum-এর নতুন কমিটি

১

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: সাধারণ ছুটিসহ সরকারের নানা কর্মসূচি ঘোষণা

২

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ’—ফেসবুকে আসিফ মাহমুদের ব্যঙ্গাত্মক পোস্ট

৩

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা শুরু

৪

নতুন সিনেমা ‘আবার দেখা হলো’, ফের জুটি চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি

৫

মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

৬

গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

৭

যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প

৮

আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম

৯

৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১০

সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির বৈঠকে ইব্রাহীম নিরব, তুলে ধরলেন জুলাই যোদ্ধাদের সুরক্ষাসহ একাধিক প্রস্তাব

১১

পশুখাদ্য সরবরাহে সিন্ডিকেট! আসল ঘটনা উদঘাটন

১২

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প

১৩

এক মাস দুই দিন পর কারামুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান

১৪

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনায় বিপাশা হায়াত

১৫

পর্দায় আসছে জসীমউদ্দীনের কালজয়ী সৃষ্টি ‘সোজন বাদিয়ার ঘাট’, শেষ ৭০ শতাংশ শুটিং

১৬

আজ জেলহত্যা দিবস: কারাগারে নির্মম হত্যার শিকার জাতীয় চার নেতা

১৭

আফগানিস্তান প্রিমিয়ার লিগে ডায়মন্ড ক্যাটাগরিতে সাকিব-লিটন, তালিকায় ১৯ বাংলাদেশি

১৮

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ

১৯

ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ প্রণালিতে বাড়ছে উত্তেজনা

২০