আন্তর্জাতিক ডেস্ক
২৯ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪ জন

পেন্টাগনের শীর্ষ সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন হেগসেথ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দেশটির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ পরিকল্পনাবিদ লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়াকে বরখাস্ত করেছেন। ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়টি যখন বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তখনই এ সিদ্ধান্তের খবর সামনে এলো।

বরখাস্ত হওয়ার আগে ব্রেট সিলভিয়া যুক্তরাষ্ট্রের জয়েন্ট স্টাফের কৌশল, পরিকল্পনা ও নীতিবিষয়ক বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সামরিক কৌশল নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই বিভাগ।

এর আগে একই পদে দায়িত্ব পালন করা লেফটেন্যান্ট জেনারেল জোসেফ ম্যাকগিকেও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের উদ্যোগে অবসরে যেতে হয়েছিল।

তবে সিলভিয়াকে বরখাস্ত করার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো হয়নি।

এদিকে, ব্রেট সিলভিয়ার ৩২ বছরের সামরিক জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জয়েন্ট স্টাফ। সংস্থাটির এক মুখপাত্র আল জাজিরাকে বলেন, ‘চেয়ারম্যান, জয়েন্ট স্টাফ এবং যৌথ সামরিক বাহিনীর পক্ষ থেকে লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়া ও তাঁর পরিবারের প্রতি দেশের জন্য ৩২ বছরের গৌরবময় সেবার জন্য গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। তাঁদের ভবিষ্যৎ জীবন ও নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানাই।’

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা চলার মধ্যেই সিলভিয়াকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত সামনে এলো। তবে এই বরখাস্তের সঙ্গে ইরান পরিস্থিতির সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বন্দরে জেটি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন

১

ধর্মীয় সম্প্রীতি ও বিশ্বাসের অধিকার রক্ষায় FoRB Forum-এর নতুন কমিটি

২

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: সাধারণ ছুটিসহ সরকারের নানা কর্মসূচি ঘোষণা

৩

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ’—ফেসবুকে আসিফ মাহমুদের ব্যঙ্গাত্মক পোস্ট

৪

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা শুরু

৫

নতুন সিনেমা ‘আবার দেখা হলো’, ফের জুটি চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি

৬

মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

৭

গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

৮

যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প

৯

আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম

১০

৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১১

সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির বৈঠকে ইব্রাহীম নিরব, তুলে ধরলেন জুলাই যোদ্ধাদের সুরক্ষাসহ একাধিক প্রস্তাব

১২

পশুখাদ্য সরবরাহে সিন্ডিকেট! আসল ঘটনা উদঘাটন

১৩

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প

১৪

এক মাস দুই দিন পর কারামুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান

১৫

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনায় বিপাশা হায়াত

১৬

পর্দায় আসছে জসীমউদ্দীনের কালজয়ী সৃষ্টি ‘সোজন বাদিয়ার ঘাট’, শেষ ৭০ শতাংশ শুটিং

১৭

আজ জেলহত্যা দিবস: কারাগারে নির্মম হত্যার শিকার জাতীয় চার নেতা

১৮

আফগানিস্তান প্রিমিয়ার লিগে ডায়মন্ড ক্যাটাগরিতে সাকিব-লিটন, তালিকায় ১৯ বাংলাদেশি

১৯

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ

২০