বিনোদন ডেস্ক
২৬ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

‘কেউ কারও জায়গায় যেতে পারে না’, মেহজাবীনের সঙ্গে তুলনা নিয়ে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শকদের নজর কেড়েছেন। তাঁর অভিনয় ও জনপ্রিয়তা নিয়ে আলোচনার পাশাপাশি অনেকেই তাঁকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সঙ্গে তুলনা করেন। কেউ কেউ মনে করেন, মেহজাবীনের মতোই শোবিজে নিজের অবস্থান তৈরি করছেন তটিনী। তবে বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি ‘ফিরে আসার গল্প’ নাটকের সংবাদ সম্মেলনে মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে কথা বলেন তটিনী। তিনি জানান, প্রায়ই এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় তাঁকে। তবে বিষয়টি তিনি ইতিবাচকভাবেই দেখেন। কারণ, গুণী একজন অভিনয়শিল্পীর সঙ্গে তুলনা তাঁকে নিজের ক্যারিয়ার নিয়ে আরও সচেতন হতে অনুপ্রাণিত করে।

তটিনী বলেন, ‘অনেকেই বলেন—তুমি মেহজাবীনের মতো, মেহজাবীনের জায়গায় যাচ্ছ। আসলে কেউ কারও জায়গায় যেতে পারে না। আমি কারও সঙ্গে নিজেকে তুলনা করব না, কারও জায়গায় ভাবাটাও ঠিক না। শিল্প অঙ্গনে এই তুলনা হয় না। মেহজাবীন আপু অনেক বড়, গুণী একজন শিল্পী। তবে তুলনা করলে ভালো লাগে। তাঁর মতো গুণী অভিনেত্রীর সঙ্গে তুলনাও তো বড় পাওয়া।’

মেহজাবীনকে নিজের প্রজন্মের অভিনয়শিল্পীদের জন্য অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে তটিনী আরও বলেন, ‘আমাদের জেনারেশন বা পরের জেনারেশনের জন্য মেহজাবীন আপু একটা উদাহরণ। তাঁর ক্যারিয়ারে এগিয়ে চলা, কাজের প্রতি সততা, তাঁর পরিশ্রম, তাঁর অনেক অভিজ্ঞতা—তাঁর কাছ থেকে আমাদের সবার শেখা উচিত।’

অভিনয়ে আসার শুরুর দিকের অভিজ্ঞতা তুলে ধরে তটিনী জানান, অনেকেই তাঁকে মেহজাবীনের কাজ অনুসরণ করার পরামর্শ দিয়েছিলেন। শুধু অভিনয় নয়, ব্যক্তিত্ব ও আচার-আচরণের ক্ষেত্রেও মেহজাবীনকে অনুসরণ করতে বলতেন তাঁরা।

তটিনীর মতে, ক্যারিয়ারে এগিয়ে যেতে হলে সিনিয়র শিল্পীদের কাছ থেকে অনুপ্রেরণা নেওয়া জরুরি। তাঁদের অভিজ্ঞতা, কাজের প্রতি নিষ্ঠা ও পেশাদারত্ব থেকে নতুন প্রজন্মের অনেক কিছু শেখার রয়েছে।

বর্তমানে মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’ নিয়ে আলোচনায় রয়েছেন তটিনী। নাটকটিতে তাঁকে গ্রাম থেকে ঢাকায় পড়াশোনা করতে আসা এক তরুণীর চরিত্রে দেখা যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মীয় সম্প্রীতি ও বিশ্বাসের অধিকার রক্ষায় FoRB Forum-এর নতুন কমিটি

১

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: সাধারণ ছুটিসহ সরকারের নানা কর্মসূচি ঘোষণা

২

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ’—ফেসবুকে আসিফ মাহমুদের ব্যঙ্গাত্মক পোস্ট

৩

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা শুরু

৪

নতুন সিনেমা ‘আবার দেখা হলো’, ফের জুটি চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি

৫

মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

৬

গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

৭

যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প

৮

আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম

৯

৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১০

সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির বৈঠকে ইব্রাহীম নিরব, তুলে ধরলেন জুলাই যোদ্ধাদের সুরক্ষাসহ একাধিক প্রস্তাব

১১

পশুখাদ্য সরবরাহে সিন্ডিকেট! আসল ঘটনা উদঘাটন

১২

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প

১৩

এক মাস দুই দিন পর কারামুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান

১৪

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনায় বিপাশা হায়াত

১৫

পর্দায় আসছে জসীমউদ্দীনের কালজয়ী সৃষ্টি ‘সোজন বাদিয়ার ঘাট’, শেষ ৭০ শতাংশ শুটিং

১৬

আজ জেলহত্যা দিবস: কারাগারে নির্মম হত্যার শিকার জাতীয় চার নেতা

১৭

আফগানিস্তান প্রিমিয়ার লিগে ডায়মন্ড ক্যাটাগরিতে সাকিব-লিটন, তালিকায় ১৯ বাংলাদেশি

১৮

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ

১৯

ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ প্রণালিতে বাড়ছে উত্তেজনা

২০