বিনোদন ডেস্ক
২৬ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪ জন

‘মানবতার জন্য কাজ করতে সুশীল হতে হবে, ধর্মকে অস্বীকার করতে হবে—এমন ভাবনা হাস্যকর’: কনকচাঁপা

জনপ্রিয় সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা নিজের ধর্মীয় বিশ্বাস, ইসলামপ্রেম ও মানবতা নিয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন। সুশীল সমাজের উদ্দেশে দেওয়া এক দীর্ঘ ফেসবুক পোস্টে তিনি বলেছেন, মানবতার জন্য কাজ করতে গিয়ে ধর্মীয় বিশ্বাস ও অনুশাসনকে অস্বীকার করার কোনো প্রয়োজন নেই।

রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে কনকচাঁপা নিজেকে বাংলাদেশের একজন সচেতন নাগরিক ও গর্বিত মুসলমান হিসেবে পরিচয় দেন। একই সঙ্গে নিজের সংগীতজীবন, পরিবার, পড়াশোনার প্রতি আগ্রহ এবং ধর্মীয় বিশ্বাসের বিষয়গুলো তুলে ধরেন।

পোস্টে এই কণ্ঠশিল্পী জানান, তিনি অন্য সব ধর্মকে সম্মান করেন। তবে নিজের ধর্ম ইসলাম, সৃষ্টিকর্তা আল্লাহ এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি তাঁর গভীর ভালোবাসা ও বিশ্বাস রয়েছে। নিজের ধর্মীয় বিশ্বাস প্রকাশ করতে তাঁর কোনো সংকোচ নেই বলেও উল্লেখ করেন তিনি।

কনকচাঁপা আরও বলেন, পবিত্র কোরআন তাঁর কাছে বিস্ময়ের বিষয়। তিনি আরবিতে কোরআন পড়ার পাশাপাশি বাংলায় এর অন্তর্নিহিত অর্থ বোঝার চেষ্টা করেন। পরকাল, কেয়ামত এবং আল্লাহর বিচারের প্রতিও তাঁর দৃঢ় বিশ্বাস রয়েছে বলে পোস্টে উল্লেখ করেন।

মানবতা ও ধর্মের সম্পর্ক তুলে ধরে তিনি লেখেন, মানুষের মধ্যে মানবিক গুণ থাকা অত্যন্ত জরুরি। তবে ধার্মিক থেকে মানবতার জন্য কাজ করতেও কোনো বাধা নেই। তাঁর মতে, মানবসেবার অজুহাতে ধর্মীয় বিধিনিষেধ এড়িয়ে চলা ঠিক নয়।

ধর্মীয় অনুশাসন প্রসঙ্গে কনকচাঁপা বলেন, সব ধর্মের মূল কথা শান্তি। তবে মানবতার জন্য কাজ করতে হলে সুশীল হতে হবে এবং সুশীল হতে হলে ধর্মকে অস্বীকার করতে হবে—এমন ধারণা তাঁর কাছে হাস্যরসের উদ্রেক করে।

নিজের বিশ্বাসের বিষয়ে দৃঢ় অবস্থান জানিয়ে তিনি আরও বলেন, মুসলিম পরিবারে জন্ম নেওয়ার কারণেই নয়, বরং নিজের অন্তরের বিশ্বাস ও ভালোবাসা থেকেই তিনি ইসলামকে ধারণ করেছেন।

পোস্টের শেষাংশে কনকচাঁপা সবার কল্যাণ কামনা করেন এবং নিজের ও পরিবারের জন্য দোয়া চান। তাঁর এই পোস্টে ধর্মীয় বিশ্বাস, মানবতা এবং ব্যক্তিগত মূল্যবোধের বিষয়গুলো বিশেষভাবে উঠে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মীয় সম্প্রীতি ও বিশ্বাসের অধিকার রক্ষায় FoRB Forum-এর নতুন কমিটি

১

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: সাধারণ ছুটিসহ সরকারের নানা কর্মসূচি ঘোষণা

২

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ’—ফেসবুকে আসিফ মাহমুদের ব্যঙ্গাত্মক পোস্ট

৩

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা শুরু

৪

নতুন সিনেমা ‘আবার দেখা হলো’, ফের জুটি চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি

৫

মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

৬

গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

৭

যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প

৮

আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম

৯

৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১০

সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির বৈঠকে ইব্রাহীম নিরব, তুলে ধরলেন জুলাই যোদ্ধাদের সুরক্ষাসহ একাধিক প্রস্তাব

১১

পশুখাদ্য সরবরাহে সিন্ডিকেট! আসল ঘটনা উদঘাটন

১২

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প

১৩

এক মাস দুই দিন পর কারামুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান

১৪

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনায় বিপাশা হায়াত

১৫

পর্দায় আসছে জসীমউদ্দীনের কালজয়ী সৃষ্টি ‘সোজন বাদিয়ার ঘাট’, শেষ ৭০ শতাংশ শুটিং

১৬

আজ জেলহত্যা দিবস: কারাগারে নির্মম হত্যার শিকার জাতীয় চার নেতা

১৭

আফগানিস্তান প্রিমিয়ার লিগে ডায়মন্ড ক্যাটাগরিতে সাকিব-লিটন, তালিকায় ১৯ বাংলাদেশি

১৮

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ

১৯

ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ প্রণালিতে বাড়ছে উত্তেজনা

২০