নিজস্ব প্রতিবেদক
২৪ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি, যা জানাল পুলিশ

রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে বিশাল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন গণমাধ্যমকে জানান, ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে এক যুবক এসে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার সময় গাড়িতে কেউ ছিলেন না। আসিফ আকবর তখন বিশাল মার্কেটের তৃতীয় তলায় নিজের অফিসে অবস্থান করছিলেন। গুলিতে গাড়ির পেছনের ডান পাশের কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে।

গুলির শব্দ শুনে নিচে নেমে আসেন আসিফ আকবর। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে পুলিশ।

পুলিশ জানায়, ঘটনার পর আসিফ আকবর জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। তবে হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট কাউকে সন্দেহ করার মতো কোনো তথ্য বা সুনির্দিষ্ট অভিযোগ তিনি দিতে পারেননি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অন্যদিকে, এ বিষয়ে পরে দেখবেন বলে পুলিশকে জানিয়েছেন আসিফ আকবর।

ঘটনার পেছনের কারণ এবং হামলাকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মীয় সম্প্রীতি ও বিশ্বাসের অধিকার রক্ষায় FoRB Forum-এর নতুন কমিটি

১

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: সাধারণ ছুটিসহ সরকারের নানা কর্মসূচি ঘোষণা

২

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ’—ফেসবুকে আসিফ মাহমুদের ব্যঙ্গাত্মক পোস্ট

৩

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা শুরু

৪

নতুন সিনেমা ‘আবার দেখা হলো’, ফের জুটি চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি

৫

মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

৬

গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

৭

যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প

৮

আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম

৯

৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১০

সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির বৈঠকে ইব্রাহীম নিরব, তুলে ধরলেন জুলাই যোদ্ধাদের সুরক্ষাসহ একাধিক প্রস্তাব

১১

পশুখাদ্য সরবরাহে সিন্ডিকেট! আসল ঘটনা উদঘাটন

১২

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প

১৩

এক মাস দুই দিন পর কারামুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান

১৪

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনায় বিপাশা হায়াত

১৫

পর্দায় আসছে জসীমউদ্দীনের কালজয়ী সৃষ্টি ‘সোজন বাদিয়ার ঘাট’, শেষ ৭০ শতাংশ শুটিং

১৬

আজ জেলহত্যা দিবস: কারাগারে নির্মম হত্যার শিকার জাতীয় চার নেতা

১৭

আফগানিস্তান প্রিমিয়ার লিগে ডায়মন্ড ক্যাটাগরিতে সাকিব-লিটন, তালিকায় ১৯ বাংলাদেশি

১৮

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ

১৯

ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ প্রণালিতে বাড়ছে উত্তেজনা

২০