সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আমরা খুব দ্রুতই যুদ্ধ শেষ করতে পারি। প্রশ্ন হলো, আমরা কি এটি শেষ করতে চাই, নাকি ধীরে ধীরে নিস্তেজ হয়ে যেতে দিতে চাই?’
এ সময় হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহণ অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর ভাষায়, ‘আমরা যা চাই, তার সবই পাচ্ছি।’
এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে বিশ্ববাজারে তেলের দাম বাড়াতে ইরান সর্বাত্মক চেষ্টা করছে বলে অভিযোগ করেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
এ ছাড়া ইরান হামলা ও সমুদ্রের মাইন নিয়ে ‘মিথ্যা’ তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তবে এসব অভিযোগের পক্ষে ট্রাম্প কী প্রমাণ দিয়েছেন, তা সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
তথ্যসূত্র: সামা টিভি।
মন্তব্য করুন