চার জুটির প্রেম ও সম্পর্কের বিচিত্র অভিজ্ঞতা নিয়ে সাজানো হয়েছে ওয়েব ফিল্মটির গল্প। নির্মাতা শিহাব শাহীন জানিয়েছেন, ‘ক্যাফে আমব্রেলা’ একটি বহু চরিত্রের গল্প, যেখানে তিন থেকে চারটি আলাদা কাহিনি পরস্পরের সঙ্গে যুক্ত হবে। রোমান্স ও ড্রামা ঘরানার এই চলচ্চিত্রে ভালোবাসা, সম্পর্ক ও আবেগের নানা দিক তুলে ধরা হবে।
নামের সঙ্গে মিল থাকলেও ‘ক্যাফে আমব্রেলা’ কোনো রেস্তোরাঁ বা খাবারকেন্দ্রিক গল্প নয় বলে জানিয়েছেন নির্মাতা। বরং সম্পর্কের নানা সমীকরণ ও আবেগের টানাপোড়েনই হবে এর মূল আকর্ষণ।
ওয়েব ফিল্মটিতে তিন লাক্স সুন্দরীর বিপরীতে অভিনয় করছেন সময়ের জনপ্রিয় তিন অভিনেতা তৌসিফ মাহবুব, পার্থ শেখ ও আরেফিন জিলানী। নতুন তিন মুখের অভিষেক আর পরিচিত অভিনেতাদের উপস্থিতিতে ‘ক্যাফে আমব্রেলা’ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হতে পারে।
মন্তব্য করুন