তবে এবার শারদীয় দুর্গাপূজার সাজে ভক্তদের মুগ্ধ করছেন পূজা চেরী। দুর্গোৎসবের আনন্দে মেতে উঠে প্রথম দিন থেকেই বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে ঘুরছেন তিনি। মায়ের চরণে অঞ্জলি দিয়ে প্রার্থনা করার পাশাপাশি উৎসবের মুহূর্তগুলো ভাগ করে নিচ্ছেন সামাজিক মাধ্যমে।
সপ্তমীতে বনানীর আলোচিত একটি পূজামণ্ডপে ঘুরে ছবি শেয়ার করেছিলেন ‘পোড়ামন ২’খ্যাত এই অভিনেত্রী। সোমবার (১৯ অক্টোবর) মহাষ্টমীতেও তাঁর সাজ ও সৌন্দর্য নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের।
এদিন লাল পাড়ের সাদা শাড়ি, হাতে চুড়ি ও গলায় হালকা গয়নায় সেজেছিলেন পূজা। সাধারণ অথচ আকর্ষণীয় সাজে তাঁর ছবিগুলোতে ফুটে উঠেছে উৎসবের আবহ। সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিগুলো দেখে ধারণা করা হচ্ছে, মহাষ্টমীতে কোনো গ্রামের বাড়ির পূজামণ্ডপে গিয়েছিলেন তিনি। মণ্ডপের পাশাপাশি একটি পুকুরপাড়েও ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী।
ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে পূজা চেরী লিখেছেন, ‘আজ অষ্টমীর পবিত্র প্রভাতে মায়ের চরণে অঞ্জলি দিয়ে প্রার্থনা— সকল দুঃখের অবসান হোক, সকল অন্ধকার আলোয় মুছে যাক, আর প্রতিটি হৃদয়ে জেগে উঠুক নতুন আশার দীপশিখা।’
তিনি আরও লিখেছেন, মায়ের চরণে অর্পিত হোক একমুঠো ফুল, একরাশ বিশ্বাস আর পৃথিবীর সকলের মঙ্গলকামনা। পাশাপাশি সবাইকে জানিয়েছেন মহাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা।
পূজা চেরীর এই ছবিগুলো প্রকাশের পর ভক্তদের প্রশংসায় ভরে উঠেছে মন্তব্যের ঘর। কেউ তাঁর সৌন্দর্যের প্রশংসা করেছেন, কেউ আবার সরাসরি দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। এক নেটিজেন লিখেছেন, ‘সুন্দরতম মানবী। ভালোবাসি তোমাকে।’ আরেকজন লিখেছেন, ‘আপনাকে একবার সরাসরি দর্শন করার ইচ্ছে আছে।’
তবে একটি মন্তব্য বিশেষভাবে নজর কেড়েছে—‘এক দুর্গার সামনে আরেক দুর্গা।’ মন্তব্যটি ঘিরেই পূজা চেরীর ছবিতে ভক্তদের মুগ্ধতার বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে।
মন্তব্য করুন