আন্তর্জাতিক ডেস্ক
১৯ অক্টোবর ২০২৬, ২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭ জন

ইলহান ওমরের পাশে ওবামা, তদন্তকে বললেন ‘ভয়ংকর’

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য ইলহান ওমরের বিরুদ্ধে বিচার বিভাগের তদন্তের সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি এই তদন্তকে ভয়ংকর আখ্যা দিয়ে অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচক হওয়ায় ইলহান ওমরকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে।

স্থানীয় সময় রোববার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ওবামা এসব কথা বলেন।

পোস্টে তিনি লেখেন, প্রেসিডেন্টের সমালোচনা করার সাহস দেখানোয় একজন আইন মেনে চলা নির্বাচিত জনপ্রতিনিধির বিরুদ্ধে ফেডারেল সরকারের পুরো শক্তি প্রয়োগ করা হচ্ছে।

মিনেসোটা অঙ্গরাজ্যের ডেমোক্র্যাটিক প্রতিনিধি ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে সাম্প্রতিক তল্লাশির উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন ওবামা। তাঁর অভিযোগ, প্রায় ২০ বছর আগের একটি কথিত অপরাধের প্রমাণ খুঁজে মামলাকে শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে।

সিএনএনের আগের প্রতিবেদন অনুযায়ী, অভিবাসনসংক্রান্ত জালিয়াতির অভিযোগের তদন্তের অংশ হিসেবে ওই তল্লাশি চালানো হয়। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, ২০০০ সালে ইলহান ওমর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার সময় তাঁর বাবা বয়সসংক্রান্ত কোনো তথ্য ভুলভাবে উপস্থাপন করেছিলেন কি না।

তবে ইলহান ওমর তদন্তের ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, ১৯৯৫ সালে সোমালিয়া থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে আসার পর ২০০০ সালে তিনি আইনগতভাবে দেশটির নাগরিকত্ব অর্জন করেন।

ওবামা আরও বলেন, কোনো প্রেসিডেন্ট বা প্রশাসন যদি কাউকে ভয় দেখানোর উদ্দেশ্যে এ ধরনের প্রকাশ্য পদক্ষেপ নিতে পারে, তাহলে তা সব আমেরিকানের জন্য উদ্বেগের বিষয়। ইলহান ওমরের রাজনৈতিক মতাদর্শের সঙ্গে কেউ একমত না হলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত বলে মন্তব্য করেন তিনি।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, এ ধরনের ঘটনা যদি স্বাভাবিক নিয়মে পরিণত হয়, তাহলে তা শুধু ইলহান ওমরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে—এমন নিশ্চয়তা নেই। ভবিষ্যতে অন্য দলের প্রেসিডেন্টও একই ধরনের পদক্ষেপ নিতে পারেন।

এদিকে, মার্কিন সরকার এখন পর্যন্ত ইলহান ওমরের নাগরিকত্ব বাতিলের কোনো ইঙ্গিত দেয়নি। তবে চলতি বছরের শুরুর দিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প তাঁকে সোমালিয়ায় ফেরত পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন।

ইলহান ওমরের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অপরাধের অভিযোগ আনা হয়নি এবং বিচার বিভাগও তাঁর বিরুদ্ধে কোনো প্রমাণ প্রকাশ করেনি। গত সপ্তাহে তাঁর বাড়িতে চালানো তল্লাশির বৈধতা চ্যালেঞ্জ করেছেন তিনি। একই সঙ্গে ফেডারেল এজেন্টদের জব্দ করা ব্যক্তিগত সম্পত্তি ফেরত দেওয়ার দাবিও জানিয়েছেন।

তল্লাশি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, এর সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। ইলহান ওমর সম্পর্কে নেতিবাচক মন্তব্য করলেও বিষয়টিকে বিচার বিভাগের এখতিয়ার বলে উল্লেখ করেন তিনি।

ওবামার পাশাপাশি ডেমোক্র্যাটিক দলের আরও কয়েকজন শীর্ষ নেতা ইলহান ওমরের পক্ষে অবস্থান নিয়েছেন। প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক নেতারা তল্লাশির ঘটনাকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে অভিহিত করেছেন।

সূত্র: সিএনএন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ-চীন সমঝোতা স্মারক সই, বাড়বে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা

১

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বন্দরে জেটি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন

২

ধর্মীয় সম্প্রীতি ও বিশ্বাসের অধিকার রক্ষায় FoRB Forum-এর নতুন কমিটি

৩

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: সাধারণ ছুটিসহ সরকারের নানা কর্মসূচি ঘোষণা

৪

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ’—ফেসবুকে আসিফ মাহমুদের ব্যঙ্গাত্মক পোস্ট

৫

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা শুরু

৬

নতুন সিনেমা ‘আবার দেখা হলো’, ফের জুটি চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি

৭

মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

৮

গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

৯

যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প

১০

আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম

১১

৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১২

সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির বৈঠকে ইব্রাহীম নিরব, তুলে ধরলেন জুলাই যোদ্ধাদের সুরক্ষাসহ একাধিক প্রস্তাব

১৩

পশুখাদ্য সরবরাহে সিন্ডিকেট! আসল ঘটনা উদঘাটন

১৪

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প

১৫

এক মাস দুই দিন পর কারামুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান

১৬

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনায় বিপাশা হায়াত

১৭

পর্দায় আসছে জসীমউদ্দীনের কালজয়ী সৃষ্টি ‘সোজন বাদিয়ার ঘাট’, শেষ ৭০ শতাংশ শুটিং

১৮

আজ জেলহত্যা দিবস: কারাগারে নির্মম হত্যার শিকার জাতীয় চার নেতা

১৯

আফগানিস্তান প্রিমিয়ার লিগে ডায়মন্ড ক্যাটাগরিতে সাকিব-লিটন, তালিকায় ১৯ বাংলাদেশি

২০