ভারতের বক্স অফিসেও ছবিটির আয় বেশ উল্লেখযোগ্য। ট্রেড সূত্র স্যাকনিল্কের হিসাব অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ভারতের বাজারে ‘জেলার ২’-এর নেট আয় দাঁড়িয়েছে ৫৯ কোটি ৭০ লাখ রুপি। আর গ্রস আয় হয়েছে ৭০ কোটি ২৫ লাখ রুপি।
তবে ভারতের বাজারে রজনীকান্তের আগের সিনেমা ‘কুলি’র প্রথম দিনের ৬৫ কোটি রুপির নেট আয়ের রেকর্ড ভাঙতে পারেনি ছবিটি। অন্যদিকে, আন্তর্জাতিক বাজার থেকে ‘জেলার ২’ আয় করেছে প্রায় ৫৫ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী প্রথম দিনের আয় ১২৫ কোটি রুপির গণ্ডি ছাড়িয়েছে।
সান পিকচার্সের প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে রজনীকান্তের সঙ্গে অভিনয় করেছেন রামিয়া কৃষ্ণান, এসজে সূর্য, মোহনলাল, বিদ্যা বালান, সুরজ ভেঞ্জারমুডু ও মিঠুন চক্রবর্তীসহ একঝাঁক তারকা। তারকাবহুল এই সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহও এর বাণিজ্যিক সাফল্যে ভূমিকা রেখেছে।
প্রথম দিনের আয়েই বক্স অফিসে নিজের দাপট দেখিয়েছেন রজনীকান্ত। যদিও ‘কুলি’র উদ্বোধনী আয়ের রেকর্ড অক্ষত রয়েছে, তবু বিশ্বব্যাপী শতকোটি রুপির বেশি আয় করে ‘জেলার ২’ বুঝিয়ে দিয়েছে, বড় পর্দায় থালাইভার জনপ্রিয়তা এখনও অটুট।
মন্তব্য করুন