বিনোদন ডেস্ক
১৭ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

‘বাবা আমার সহযোদ্ধা’, কমল হাসানকে নিয়ে যা বললেন শ্রুতি

অভিনেতা কমল হাসানের মেয়ে শ্রুতি হাসানকে ছোটবেলা থেকেই প্রচলিত সামাজিক নিয়ম নিয়ে প্রশ্ন করতে শিখিয়েছেন তাঁর বাবা। কোনো নিয়ম সমাজে প্রচলিত আছে বলেই তা বিনা প্রশ্নে মেনে নেওয়া নয়, বরং যৌক্তিকতা যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার শিক্ষা দিয়েছেন তিনি। পাশাপাশি নারীদের ঘিরে প্রচলিত নেতিবাচক ধারণা ভেঙে সমতা ও স্বাধীনতার পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণাও পেয়েছেন বাবার কাছ থেকে।

সম্প্রতি টুইঙ্কল খান্নার সঙ্গে ‘টুইক ইন্ডিয়া’র এক আলাপচারিতায় নিজের বেড়ে ওঠা, বাবার প্রভাব ও ব্যক্তিত্ব গঠনের নানা দিক নিয়ে কথা বলেন শ্রুতি হাসান। সেখানে বাবা কমল হাসানের সঙ্গে সম্পর্কের কথা বলতে গিয়ে তাঁর জীবনে বাবার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন এই অভিনেত্রী।

শ্রুতি বলেন, ‘ছোটবেলা থেকেই আমার চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ক্ষেত্রে বাবার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। শুধু তাই নয়, তখন থেকেই বাবা সত্যিকার অর্থেই আমার সহযোদ্ধা।’

কমল হাসানের মতো প্রখ্যাত ব্যক্তিত্বের সন্তান হওয়ায় শ্রুতি বিশেষ কোনো সুবিধা পেয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবেও নিজের অভিজ্ঞতার কথা জানান তিনি।

শ্রুতির ভাষ্য, ‘বাবা আমার কোনো কিছুতেই কখনো বিশেষ খুশি হন না। একেবারে আদর্শ বাবা।’

বাবার কাছ থেকে পাওয়া এই শিক্ষা শ্রুতির চিন্তাভাবনা ও ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রচলিত ধারণাকে প্রশ্ন করা, নিজের মতো করে ভাবতে শেখা এবং সমতা ও স্বাধীনতার মূল্য বোঝার ক্ষেত্রে কমল হাসানের প্রভাবের কথাই তুলে ধরেছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মীয় সম্প্রীতি ও বিশ্বাসের অধিকার রক্ষায় FoRB Forum-এর নতুন কমিটি

১

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: সাধারণ ছুটিসহ সরকারের নানা কর্মসূচি ঘোষণা

২

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ’—ফেসবুকে আসিফ মাহমুদের ব্যঙ্গাত্মক পোস্ট

৩

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা শুরু

৪

নতুন সিনেমা ‘আবার দেখা হলো’, ফের জুটি চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি

৫

মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

৬

গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

৭

যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প

৮

আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম

৯

৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১০

সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির বৈঠকে ইব্রাহীম নিরব, তুলে ধরলেন জুলাই যোদ্ধাদের সুরক্ষাসহ একাধিক প্রস্তাব

১১

পশুখাদ্য সরবরাহে সিন্ডিকেট! আসল ঘটনা উদঘাটন

১২

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প

১৩

এক মাস দুই দিন পর কারামুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান

১৪

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনায় বিপাশা হায়াত

১৫

পর্দায় আসছে জসীমউদ্দীনের কালজয়ী সৃষ্টি ‘সোজন বাদিয়ার ঘাট’, শেষ ৭০ শতাংশ শুটিং

১৬

আজ জেলহত্যা দিবস: কারাগারে নির্মম হত্যার শিকার জাতীয় চার নেতা

১৭

আফগানিস্তান প্রিমিয়ার লিগে ডায়মন্ড ক্যাটাগরিতে সাকিব-লিটন, তালিকায় ১৯ বাংলাদেশি

১৮

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ

১৯

ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ প্রণালিতে বাড়ছে উত্তেজনা

২০