মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ২৬ জন, লালবাগে ৬৫ জন, ওয়ারীতে ৬০ জন, মতিঝিলে ৭০ জন, তেজগাঁওয়ে ৭৫ জন, মিরপুরে ১১৬ জন, গুলশানে ৩৫ জন এবং উত্তরা বিভাগে ২৬ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) দুজন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ একজনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে ৩ হাজার ৮১৮ পিস ইয়াবা, ৩৫০ গ্রাম গাঁজা, ১১৪ পুরিয়া হেরোইন, ১০ লিটার দেশীয় মদ ও তিন বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ছাড়া দুটি মোটরসাইকেল, দুটি ব্যাগ ও সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। একই সঙ্গে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধারের পাশাপাশি গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।
মন্তব্য করুন