স্থানীয় সময় বুধবার (২৮ অক্টোবর) জর্জিয়া অঙ্গরাজ্যের মোরো শহরে এক নির্বাচনী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তির সমালোচনা করেন ওবামা। তিনি বলেন, ইরানের কোনো পারমাণবিক অস্ত্র ছিল না। ২০১৫ সালে তাঁর প্রশাসনের সঙ্গে তেহরানের স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনা হয়েছিল।
ওবামা বলেন, ‘আমাকে কোনো ক্ষেপণাস্ত্র ছুড়তে হয়নি। আমি কূটনীতির পথ বেছে নিয়েছিলাম।’
ইরানের সঙ্গে যুদ্ধের ক্ষয়ক্ষতির বিষয় তুলে ধরে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের মিত্রদেশ ও সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। এতে বেশ কয়েকজন মার্কিন নাগরিক নিহত এবং শত শত মানুষ আহত হয়েছেন।
তিনি আরও বলেন, যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুত কমে গেছে, যা দেশটিকে আরও ঝুঁকির মুখে ফেলেছে। একই সঙ্গে হরমুজ প্রণালির ওপর কার্যত ভেটো দেওয়ার ক্ষমতা অর্জন করেছে ইরান।
ওবামার ভাষ্য, এসব পরিস্থিতির প্রভাব পড়েছে জ্বালানি বাজারেও। এ কারণেই তেলের দাম বেড়েছে।
সূত্র: আল জাজিরা
মন্তব্য করুন