আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭ জন

মধ্যবর্তী নির্বাচনের আগে বড় ধাক্কা ট্রাম্পের, জনসমর্থন কমে ৩১ শতাংশে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধরনের পতন দেখা গেছে। জ্বালানির উচ্চমূল্য ও অর্থনীতি নিয়ে জনমনে অসন্তোষ বাড়ার মধ্যে তাঁর প্রতি সমর্থন কমে দাঁড়িয়েছে ৩১ শতাংশে, যা তাঁর দুই মেয়াদের মধ্যে সর্বনিম্ন। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের আগে প্রকাশিত এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। এতে নির্বাচনে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির চ্যালেঞ্জের মুখে পড়ার ইঙ্গিত মিলছে।

সোমবার (১৯ অক্টোবর) প্রকাশিত রয়টার্স/ইপসোসের চার দিনের জরিপ অনুযায়ী, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দায়িত্ব পালনে সন্তুষ্ট মাত্র ৩১ শতাংশ মার্কিন নাগরিক। দুই সপ্তাহ আগের জরিপের তুলনায় তাঁর সমর্থন কমেছে ১ শতাংশ।

কংগ্রেস নির্বাচনে কোন দলকে ভোট দেবেন—এমন প্রশ্নে নিবন্ধিত ভোটারদের ৪৭ শতাংশ ডেমোক্রেটিক পার্টি এবং ৩৫ শতাংশ রিপাবলিকান পার্টির প্রতি সমর্থন জানিয়েছেন। অর্থাৎ, দুই দলের মধ্যে ব্যবধান দাঁড়িয়েছে ১২ শতাংশে। চলতি নির্বাচনি চক্রে ডেমোক্র্যাটদের জন্য এটিই সবচেয়ে বড় ব্যবধান। দুই সপ্তাহ আগে দলটি রিপাবলিকানদের চেয়ে ৭ শতাংশ এগিয়ে ছিল।

নারী ভোটারদের মধ্যে ডেমোক্র্যাটদের সমর্থন তুলনামূলক বেশি। জরিপে ৫০ শতাংশ নারী ডেমোক্রেটিক পার্টিকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। বিপরীতে রিপাবলিকানদের পক্ষে মত দিয়েছেন ৩২ শতাংশ। পুরুষ ভোটারদের মধ্যেও ডেমোক্র্যাটরা এগিয়ে রয়েছেন, যদিও দুই দলের ব্যবধান তুলনামূলক কম।

অর্থনীতি নিয়ে বাড়ছে অসন্তোষ

অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে অসন্তোষ ট্রাম্পের জনপ্রিয়তায় চাপ তৈরি করছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর জ্বালানির দাম বৃদ্ধি পরিস্থিতিকে আরও জটিল করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জ্বালানির বাড়তি ব্যয় সাধারণ পরিবারগুলোর জীবনযাত্রার ওপরও চাপ সৃষ্টি করছে।

অর্থনীতি পরিচালনায় ট্রাম্পের ভূমিকা নিয়েও অসন্তোষ বাড়ছে। জরিপে অংশ নেওয়া ৬৮ শতাংশ মার্কিন নাগরিক জানিয়েছেন, অর্থনীতি সামলানোর ক্ষেত্রে তাঁরা ট্রাম্পের ওপর সন্তুষ্ট নন। অসন্তুষ্টদের মধ্যে স্বঘোষিত রিপাবলিকানও রয়েছেন ৩৭ শতাংশ।

অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে কোন দলকে বেশি আস্থার যোগ্য মনে করেন—এমন প্রশ্নে ৪০ শতাংশ ডেমোক্র্যাটদের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে রিপাবলিকানদের ওপর আস্থা রেখেছেন ৩৩ শতাংশ উত্তরদাতা।

নির্বাচনে চাপে পড়তে পারে রিপাবলিকানরা

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী কংগ্রেস নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এ নির্বাচনে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ কিংবা সিনেটের নিয়ন্ত্রণ হারালে ট্রাম্পের জন্য তাঁর বাকি মেয়াদে নীতিগত পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হয়ে উঠতে পারে।

তবে জাতীয় পর্যায়ের জনমত জরিপ থেকে কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে যাবে, তা নিশ্চিতভাবে বলা যায় না। প্রতিনিধি পরিষদ ও সিনেটের নির্বাচনে ফল নির্ধারিত হয় অঙ্গরাজ্য ও নির্বাচনি এলাকাভিত্তিক প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে। এসব ক্ষেত্রে রিপাবলিকানদের কিছু কাঠামোগত সুবিধাও রয়েছে।

অনলাইনে পরিচালিত রয়টার্স/ইপসোসের এ জরিপে যুক্তরাষ্ট্রের ১ হাজার ৬৭৯ জন প্রাপ্তবয়স্ক অংশ নেন। তাঁদের মধ্যে নিবন্ধিত ভোটার ছিলেন ১ হাজার ২৭৯ জন। সব উত্তরদাতার ক্ষেত্রে জরিপের সম্ভাব্য ভুলের সীমা ২ শতাংশ এবং নিবন্ধিত ভোটারদের ক্ষেত্রে ৩ শতাংশ।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মীয় সম্প্রীতি ও বিশ্বাসের অধিকার রক্ষায় FoRB Forum-এর নতুন কমিটি

১

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: সাধারণ ছুটিসহ সরকারের নানা কর্মসূচি ঘোষণা

২

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ’—ফেসবুকে আসিফ মাহমুদের ব্যঙ্গাত্মক পোস্ট

৩

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা শুরু

৪

নতুন সিনেমা ‘আবার দেখা হলো’, ফের জুটি চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি

৫

মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

৬

গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

৭

যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প

৮

আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম

৯

৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১০

সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির বৈঠকে ইব্রাহীম নিরব, তুলে ধরলেন জুলাই যোদ্ধাদের সুরক্ষাসহ একাধিক প্রস্তাব

১১

পশুখাদ্য সরবরাহে সিন্ডিকেট! আসল ঘটনা উদঘাটন

১২

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প

১৩

এক মাস দুই দিন পর কারামুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান

১৪

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনায় বিপাশা হায়াত

১৫

পর্দায় আসছে জসীমউদ্দীনের কালজয়ী সৃষ্টি ‘সোজন বাদিয়ার ঘাট’, শেষ ৭০ শতাংশ শুটিং

১৬

আজ জেলহত্যা দিবস: কারাগারে নির্মম হত্যার শিকার জাতীয় চার নেতা

১৭

আফগানিস্তান প্রিমিয়ার লিগে ডায়মন্ড ক্যাটাগরিতে সাকিব-লিটন, তালিকায় ১৯ বাংলাদেশি

১৮

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ

১৯

ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ প্রণালিতে বাড়ছে উত্তেজনা

২০