আন্তর্জাতিক ডেস্ক
১৯ অক্টোবর ২০২৬, ২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর পাশে ট্রাম্প, জানালেন ‘পূর্ণ সমর্থন’

ইসরায়েলের আসন্ন নির্বাচন সামনে রেখে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি পূর্ণ ও নিঃশর্ত সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিন ধরে ট্রাম্পের প্রকাশ্য সমর্থন চেয়ে আসছিলেন নেতানিয়াহু। তবে সাম্প্রতিক মাসগুলোতে দুই নেতার সম্পর্কে টানাপোড়েন দেখা দেওয়ায় ট্রাম্প শেষ পর্যন্ত তাঁকে সমর্থন দেবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নেতানিয়াহুকে ‘মহান যোদ্ধা প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। একই সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রতি নিজের ‘পূর্ণ ও নিঃশর্ত সমর্থন’ ঘোষণা করেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

একই পোস্টে ইরানের সঙ্গে নতুন করে সংঘাতেরও ইঙ্গিত দেন ট্রাম্প। আট মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় শুরু হওয়া যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইরান দ্রুত নিজেদের আচরণ পরিবর্তন না করলে শিগগিরই ‘কাজ শেষ করে দেওয়া হবে’।

ট্রাম্পের সমর্থনের জবাবে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেন, ট্রাম্পের বিপুল সমর্থন ও যৌথভাবে কাজ করার সুযোগের জন্য তিনি কৃতজ্ঞ।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের সাংবাদিক ও সিএনএনের বৈশ্বিক বিষয়ক বিশ্লেষক বারাক রাভিদকে দেওয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নেতানিয়াহুকে সমর্থন দেওয়ার পরিকল্পনা তাঁর আগে থেকেই ছিল। তবে তিনি খুব তাড়াতাড়ি সেই সিদ্ধান্ত প্রকাশ করতে চাননি।

নেতানিয়াহুর সঙ্গে নিজের সম্পর্ক ভালো বলেও উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, নেতানিয়াহু পুনর্নির্বাচিত হলে তাঁরা একসঙ্গে ভালোভাবে কাজ চালিয়ে যেতে পারবেন। ট্রাম্পের ভাষায়, ‘ইসরায়েলের এমন একজন নেতা থাকা গুরুত্বপূর্ণ, যার ওপর তারা নির্ভর করতে পারে।’

নির্বাচনের আগে শেষ মুহূর্তে ট্রাম্পের এই সমর্থন এলেও সাম্প্রতিক ঘটনাপ্রবাহে দুই নেতার সম্পর্কে দূরত্বের ইঙ্গিত পাওয়া গেছে।

ইসরায়েলের সড়কে নির্বাচনের আগে নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের ছবি এবং ‘ভিন্ন এক স্তর’ স্লোগানসংবলিত বিলবোর্ড দীর্ঘদিন ধরেই পরিচিত দৃশ্য ছিল। ২০১৩ সাল থেকেই নেতানিয়াহুর নির্বাচনী প্রচারে ট্রাম্পের সমর্থন দেখা গেছে। সে সময় ব্যবসায়ী ও টেলিভিশন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ট্রাম্প ভিডিও বার্তায় ইসরায়েলিদের নেতানিয়াহুকে ভোট দেওয়ার আহ্বান জানান।

২০১৭ সালে ট্রাম্প হোয়াইট হাউসে প্রবেশের পর দুই নেতার ঘনিষ্ঠতা আরও বাড়ে। ২০১৯ সালের নির্বাচনের আগে অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলের সার্বভৌমত্ব স্বীকৃতির ঘোষণা দেওয়ার সময় ট্রাম্পের পাশে ছিলেন নেতানিয়াহু। ২০২০ সালের জানুয়ারিতে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে ট্রাম্পের ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ পরিকল্পনা ঘোষণার সময়ও দুজনকে একসঙ্গে দেখা যায়।

তবে এবার ২৭ অক্টোবরের নির্বাচন সামনে রেখে নেতানিয়াহুর নির্বাচনী বিলবোর্ডে ট্রাম্পের উপস্থিতি দেখা যায়নি। যদিও নেতানিয়াহুর লিকুদ পার্টির কিছু প্রচারমূলক ভিডিওতে ট্রাম্পকে দেখা গেছে।

চলতি মাসের শুরুতে টাইম সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, তিনি আর ইসরায়েলের রাজনীতিতে জড়িত নন। পরে বৃহস্পতিবার নিউজম্যাক্সকে দেওয়া সাক্ষাৎকারেও নেতানিয়াহুর প্রতি সমর্থনের বিষয়ে সরাসরি অবস্থান জানাননি তিনি।

নেতানিয়াহুকে বিশ্বাস করেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘রাজনীতির জগতে আমি কাউকেই বিশ্বাস করি না।’

সূত্র: সিএনএন ও অ্যাক্সিওস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মীয় সম্প্রীতি ও বিশ্বাসের অধিকার রক্ষায় FoRB Forum-এর নতুন কমিটি

১

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: সাধারণ ছুটিসহ সরকারের নানা কর্মসূচি ঘোষণা

২

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ’—ফেসবুকে আসিফ মাহমুদের ব্যঙ্গাত্মক পোস্ট

৩

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা শুরু

৪

নতুন সিনেমা ‘আবার দেখা হলো’, ফের জুটি চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি

৫

মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

৬

গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

৭

যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প

৮

আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম

৯

৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১০

সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির বৈঠকে ইব্রাহীম নিরব, তুলে ধরলেন জুলাই যোদ্ধাদের সুরক্ষাসহ একাধিক প্রস্তাব

১১

পশুখাদ্য সরবরাহে সিন্ডিকেট! আসল ঘটনা উদঘাটন

১২

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প

১৩

এক মাস দুই দিন পর কারামুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান

১৪

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনায় বিপাশা হায়াত

১৫

পর্দায় আসছে জসীমউদ্দীনের কালজয়ী সৃষ্টি ‘সোজন বাদিয়ার ঘাট’, শেষ ৭০ শতাংশ শুটিং

১৬

আজ জেলহত্যা দিবস: কারাগারে নির্মম হত্যার শিকার জাতীয় চার নেতা

১৭

আফগানিস্তান প্রিমিয়ার লিগে ডায়মন্ড ক্যাটাগরিতে সাকিব-লিটন, তালিকায় ১৯ বাংলাদেশি

১৮

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ

১৯

ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ প্রণালিতে বাড়ছে উত্তেজনা

২০