আন্তর্জাতিক ডেস্ক
৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৩ জন

ফেসবুক লাইভে মমতার বিস্ফোরক অভিযোগ, ‘বাংলার অস্তিত্ব বিপন্ন’

ফেসবুক লাইভে এসে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ও বিজেপির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, রাজ্যে গণতন্ত্র, শিক্ষা, সংস্কৃতি ও সংবাদমাধ্যমের স্বাধীনতা সংকটের মুখে পড়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে মমতা বলেন, ‘বাংলার অস্তিত্ব আজ বিপন্ন হতে চলেছে। শিক্ষা ও সংস্কৃতি ভূলুণ্ঠিত।’

মমতার অভিযোগ, রাজ্যে বিরোধীদের ওপর পুলিশ দিয়ে জুলুম চালানো হচ্ছে এবং সরকারবিরোধী অবস্থান নিলে সংবাদমাধ্যমের ওপরও চাপ তৈরি করা হচ্ছে। এমনকি সংবাদমাধ্যমের কার্যালয়ে গিয়ে গেরুয়া রং করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

সরকারি অনুষ্ঠানে গেরুয়া কার্পেট ব্যবহারের প্রসঙ্গ তুলে তৃণমূল নেত্রী প্রশ্ন করেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা না থাকলে সাধারণ মানুষের অধিকার কীভাবে সুরক্ষিত থাকবে।

রাজ্য পুলিশের বিরুদ্ধেও অভিযোগ করেন মমতা। তাঁর দাবি, তৃণমূলের সঙ্গে সম্পর্ক থাকার কারণে সাধারণ মানুষকে হুমকি দেওয়া হচ্ছে। এমনকি যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, তাদেরও ভুয়া মামলায় বেআইনিভাবে আটক করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

মমতা আরও দাবি করেন, বিজেপি-আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডবে গ্রাম থেকে শহর—সর্বত্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য প্রতিবেদনে পাওয়া যায়নি।

বিজেপির অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও আক্রমণাত্মক মন্তব্য করেন তৃণমূল নেত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ইঙ্গিত করে তিনি বলেন, কার সঙ্গে ছবি তোলা মানায় আর কার সঙ্গে মানায় না—এ নিয়েও মন্তব্য করেন তিনি।

এ ছাড়া অন্য দলের নেতাকর্মীদের ভাঙিয়ে বিজেপি নিজেদের দল ভারী করছে বলেও অভিযোগ করেন মমতা। তাঁর দাবি, এর পরিণতি একদিন বিজেপিকেও ভোগ করতে হবে এবং দলটি ভেঙে টুকরো হয়ে যেতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ট্রাম্পের বৈঠকের তালিকায় নেই নেতানিয়াহু, অনিশ্চিত সাক্ষাৎ

আসিয়ান কাপে বড় কিছুর প্রত্যাশা জামালের, লক্ষ্য পরের রাউন্ড

আইফোনের জন্য অপ্রতিমকে হত্যা? রহস্য উদঘাটনের দাবি পুলিশের, দুপুরে সংবাদ সম্মেলন

ঢাকাজুড়ে কড়া নজরদারি, চেকপোস্টে সন্দেহজনক যানবাহনে তল্লাশি

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

কর্মসূচিতে ঠাসা তারেক রহমানের নিউইয়র্ক সফর

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে নেই নির্দেশনা

১০

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প

১১

‘বাইরের কেউ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঠিক করে দিতে পারে না’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১২

তিতাসের ২৮ নম্বর কূপে মিলবে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

১৩

গণভোটের রায় না মানলে এক দফার আন্দোলন’: মামুনুল হক

১৪

‘জাতির প্রয়োজনে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে’: শফিকুর রহমান

১৫

টিসিবি কার্ড থেকে বাদ ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী

১৬

‘মানুষ যে ধরনের আইন চায়, সরকার সে ধরনের আইনই করবে’: আইনমন্ত্রী

১৭

‘শারীরিক ও মানসিক—সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি’: ঈশা রিখী

১৮

‘ছট মাইয়া’র গানের দৃশ্য দেখে পুরোহিত খুশি, জানালেন তামান্না

১৯

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের

২০