আন্তর্জাতিক ডেস্ক
১০ অগাস্ট ২০২৬, ৪:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০ জন

ছাত্র আন্দোলন নিয়ে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র, অমিত শাহের বক্তব্যের প্রস্তুতি

পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের পদক্ষেপ নিয়ে তীব্র সমালোচনার মুখে সংসদে এ বিষয়ে বিস্তারিত আলোচনায় রাজি হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। বিরোধী দলগুলোর ধারাবাহিক দাবির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্দোলন ঘিরে সরকারের অবস্থান ও নেওয়া পদক্ষেপের ব্যাখ্যা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু।

তবে সংসদে আলোচনা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সময় বিরোধীদের হট্টগোল না করে ধৈর্য ধরে সরকারের বক্তব্য শোনার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কিরেন রিজিজু বলেন, ছাত্র আন্দোলন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে সরকার প্রস্তুত। স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দেওয়ার সময় বিরোধী দলগুলো যেন সংসদের পরিবেশ নষ্ট না করে, সে আহ্বানও জানান তিনি।

রাহুল গান্ধীর অভিযোগের পর সরকারের অবস্থান

সরকারের এই অবস্থান এসেছে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর একটি কলাম প্রকাশের পর। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ওই লেখায় তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার পর স্বরাষ্ট্রমন্ত্রী কোনো তদন্তের নির্দেশ দেননি এবং এ বিষয়ে সংসদে কোনো বক্তব্যও দেননি।

রাহুল গান্ধীর দাবি, আন্দোলন দমনে শিক্ষার্থীদের ওপর কাঁদানে গ্যাস, পেরেকযুক্ত লাঠি ও পেল্ট গান ব্যবহার করা হয়েছে। এমনকি বিহারের সিওয়ানে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর একে-৪৭ দিয়ে গুলি চালানোরও অভিযোগ তোলেন তিনি।

তবে এসব অভিযোগের বিষয়ে সরকারের পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা সংসদে দেওয়া হবে বলে জানিয়েছেন কিরেন রিজিজু।

যন্তর মন্তরে পুলিশের সঙ্গে সংঘর্ষ

এর আগে গত ২০ জুলাই নয়াদিল্লির যন্তর মন্তর থেকে সংসদ ভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশ টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় বলে অভিযোগ ওঠে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন।

ঘটনার পর ভারতের বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। বিরোধী দলগুলো পুলিশের এই পদক্ষেপকে ‘অবৈধ ও অসাংবিধানিক সহিংসতা’ হিসেবে উল্লেখ করে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি করে আসছিল।

এবার সেই দাবির পরিপ্রেক্ষিতে সংসদে ছাত্র আন্দোলন ও পুলিশের পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হতে যাচ্ছে।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ট্রাম্পের বৈঠকের তালিকায় নেই নেতানিয়াহু, অনিশ্চিত সাক্ষাৎ

আসিয়ান কাপে বড় কিছুর প্রত্যাশা জামালের, লক্ষ্য পরের রাউন্ড

আইফোনের জন্য অপ্রতিমকে হত্যা? রহস্য উদঘাটনের দাবি পুলিশের, দুপুরে সংবাদ সম্মেলন

ঢাকাজুড়ে কড়া নজরদারি, চেকপোস্টে সন্দেহজনক যানবাহনে তল্লাশি

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

কর্মসূচিতে ঠাসা তারেক রহমানের নিউইয়র্ক সফর

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে নেই নির্দেশনা

১০

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প

১১

‘বাইরের কেউ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঠিক করে দিতে পারে না’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১২

তিতাসের ২৮ নম্বর কূপে মিলবে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

১৩

গণভোটের রায় না মানলে এক দফার আন্দোলন’: মামুনুল হক

১৪

‘জাতির প্রয়োজনে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে’: শফিকুর রহমান

১৫

টিসিবি কার্ড থেকে বাদ ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী

১৬

‘মানুষ যে ধরনের আইন চায়, সরকার সে ধরনের আইনই করবে’: আইনমন্ত্রী

১৭

‘শারীরিক ও মানসিক—সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি’: ঈশা রিখী

১৮

‘ছট মাইয়া’র গানের দৃশ্য দেখে পুরোহিত খুশি, জানালেন তামান্না

১৯

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের

২০