আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪০ জন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস, একদিনেই কমল ১০ শতাংশের বেশি

যুক্তরাষ্ট্র-ইরান কূটনৈতিক সমাধানের আশায় কমেছে বাজারের উদ্বেগ; ব্রেন্ট ক্রুড নেমেছে ৯০ ডলারের নিচে।


বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস, একদিনেই কমল ১০ শতাংশের বেশি

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা বাড়ায় বিনিয়োগকারীদের উদ্বেগ কমেছে, যার প্রভাব পড়েছে অপরিশোধিত তেলের বাজারে। একদিনেই বিশ্ববাজারে তেলের দাম কমেছে ১০ শতাংশের বেশি।

সোমবার (২৭ জুলাই) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে যায়। বাংলাদেশ সময় মধ্যরাত ১২টা ৪৫ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল প্রায় ৮৮ দশমিক ৬ মার্কিন ডলারে নেমে আসে।

এর আগের দিন ব্রেন্ট ক্রুডের দাম ছিল ৯১ দশমিক ৬৮ ডলার। অর্থাৎ একদিনে দাম কমেছে প্রায় ১০ দশমিক ৪ শতাংশ

একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম কমেছে প্রায় ৮ শতাংশ। প্রতি ব্যারেল তেলের দাম নেমে এসেছে ৮২ দশমিক ৩৫ ডলারে

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় স্বস্তি বাজারে

এর আগে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় জ্বালানি তেলের বাজারে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বিশেষ করে হরমুজ প্রণালিবাব আল-মান্দেব প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কায় সরবরাহ সংকটের ভয় তৈরি হয়।

এ কারণে গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম সাময়িকভাবে প্রতি ব্যারেল ১০০ ডলারে পৌঁছেছিল।

তবে প্রায় দুই সপ্তাহ ধরে চলা সংঘাতের পর গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক হামলা স্থগিত করার ঘোষণা দিলে বাজারে স্বস্তি ফিরতে শুরু করে।

সোমবার ট্রাম্প জানান, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে “ভালো আলোচনা” চলছে এবং একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তবে আলোচনা ব্যর্থ হলে আবারও সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

ইরানও কমিয়েছে সামরিক তৎপরতা

অন্যদিকে ইরান জানিয়েছে, তারাও পাল্টা সামরিক অভিযান স্থগিত করেছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক রাখা নিয়ে ওমানের সঙ্গে আলোচনা চলছে।

তেল সরবরাহে নতুন স্বস্তি

বাজারে সরবরাহ পরিস্থিতির আরও উন্নতি হয়েছে কাজাখস্তানের তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পথ রাশিয়ার কৃষ্ণ সাগর উপকূলে অবস্থিত ক্যাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম (সিপিসি) টার্মিনাল থেকে আবারও অপরিশোধিত তেল পরিবহন শুরু হওয়ায়।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য সংকট কিছুটা কমে আসা এবং সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনাই তেলের দামে বড় পতনের অন্যতম কারণ।

তবে রয়ে গেছে ঝুঁকি

তবে বাজারে এখনো পুরোপুরি স্বস্তি ফেরেনি। কারণ ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবের সৌদি আরামকো-সংশ্লিষ্ট জিজান ও ইয়ানবু স্থাপনায় হামলার দাবি করেছে।

ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং ভবিষ্যৎ সরবরাহ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা সতর্কতা এখনো রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ট্রাম্পের বৈঠকের তালিকায় নেই নেতানিয়াহু, অনিশ্চিত সাক্ষাৎ

আসিয়ান কাপে বড় কিছুর প্রত্যাশা জামালের, লক্ষ্য পরের রাউন্ড

আইফোনের জন্য অপ্রতিমকে হত্যা? রহস্য উদঘাটনের দাবি পুলিশের, দুপুরে সংবাদ সম্মেলন

ঢাকাজুড়ে কড়া নজরদারি, চেকপোস্টে সন্দেহজনক যানবাহনে তল্লাশি

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

কর্মসূচিতে ঠাসা তারেক রহমানের নিউইয়র্ক সফর

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে নেই নির্দেশনা

১০

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প

১১

‘বাইরের কেউ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঠিক করে দিতে পারে না’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১২

তিতাসের ২৮ নম্বর কূপে মিলবে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

১৩

গণভোটের রায় না মানলে এক দফার আন্দোলন’: মামুনুল হক

১৪

‘জাতির প্রয়োজনে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে’: শফিকুর রহমান

১৫

টিসিবি কার্ড থেকে বাদ ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী

১৬

‘মানুষ যে ধরনের আইন চায়, সরকার সে ধরনের আইনই করবে’: আইনমন্ত্রী

১৭

‘শারীরিক ও মানসিক—সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি’: ঈশা রিখী

১৮

‘ছট মাইয়া’র গানের দৃশ্য দেখে পুরোহিত খুশি, জানালেন তামান্না

১৯

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের

২০