বিনোদন ডেস্ক
২১ অক্টোবর ২০২৬, ১:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭ জন

‘সেরা রাঁধুনী’র বিচারক জয়া আহসান, বিজয়ী পাবেন ১৫ লাখ টাকা

ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমার পরিবর্তে এবার রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র নবম সিজনে বিচারকের দায়িত্ব পালন করবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এই প্রথম রান্নাবিষয়ক কোনো অনুষ্ঠানে বিচারকের আসনে দেখা যাবে তাকে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন জয়া আহসান।

ভিডিওবার্তায় অভিনেত্রী বলেন, ‘কুকিং রিয়েলিটি শো সেরা রাঁধুনী সিজন ৯-এ বিচারক হিসেবে আমি থাকছি। যারা রান্না করতে ভালোবাসেন বা রান্না নিয়ে নানা রকম স্বপ্ন দেখেন, তাদের জন্য এ আয়োজন।’

তিনি আরও বলেন, ‘২০ বছর ধরে এমন অনেক রাঁধুনীর জীবন বদলের রেসিপি হচ্ছে সেরা রাঁধুনী। সেই রাঁধুনীদের সঙ্গে শিগগির দেখা হচ্ছে সেরা রাঁধুনীর মঞ্চে।’

এবার জয়া আহসানের সঙ্গে বিচারকের দায়িত্ব পালন করবেন পেশাদার শেফ শুভব্রত মৈত্র ও শাহিদ শাহিন। এর আগে ‘সেরা রাঁধুনী’র একাধিক সিজনে বিচারকের দায়িত্ব পালন করেছিলেন অভিনেত্রী পূর্ণিমা।

ইতোমধ্যে শুরু হয়েছে ‘সেরা রাঁধুনী’ সিজন ৯-এর নিবন্ধন প্রক্রিয়া। আগ্রহী প্রতিযোগীরা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। এবারের আসরের বিজয়ী পাবেন ১৫ লাখ টাকা পুরস্কার।

অনুষ্ঠানটি প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মীয় সম্প্রীতি ও বিশ্বাসের অধিকার রক্ষায় FoRB Forum-এর নতুন কমিটি

১

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: সাধারণ ছুটিসহ সরকারের নানা কর্মসূচি ঘোষণা

২

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ’—ফেসবুকে আসিফ মাহমুদের ব্যঙ্গাত্মক পোস্ট

৩

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা শুরু

৪

নতুন সিনেমা ‘আবার দেখা হলো’, ফের জুটি চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি

৫

মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

৬

গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

৭

যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প

৮

আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম

৯

৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১০

সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির বৈঠকে ইব্রাহীম নিরব, তুলে ধরলেন জুলাই যোদ্ধাদের সুরক্ষাসহ একাধিক প্রস্তাব

১১

পশুখাদ্য সরবরাহে সিন্ডিকেট! আসল ঘটনা উদঘাটন

১২

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প

১৩

এক মাস দুই দিন পর কারামুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান

১৪

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনায় বিপাশা হায়াত

১৫

পর্দায় আসছে জসীমউদ্দীনের কালজয়ী সৃষ্টি ‘সোজন বাদিয়ার ঘাট’, শেষ ৭০ শতাংশ শুটিং

১৬

আজ জেলহত্যা দিবস: কারাগারে নির্মম হত্যার শিকার জাতীয় চার নেতা

১৭

আফগানিস্তান প্রিমিয়ার লিগে ডায়মন্ড ক্যাটাগরিতে সাকিব-লিটন, তালিকায় ১৯ বাংলাদেশি

১৮

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ

১৯

ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ প্রণালিতে বাড়ছে উত্তেজনা

২০