বিনোদন ডেস্ক
২০ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

‘ক্যাফে আমব্রেলা’য় এক ছাতার নিচে তিন লাক্স সুন্দরী

‘লাক্স সুপারস্টার-২০২৫’-এর মঞ্চ মাতিয়ে এবার অভিনয়ে অভিষেক হচ্ছে বিদুষী বর্ণিতা, নাজাহ নাওয়ার ও আমিনা ইসলামের। শিহাব শাহীন পরিচালিত নতুন ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’র মাধ্যমে ওটিটিতে যাত্রা শুরু করছেন এই তিন নতুন মুখ। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটি মুক্তি পাবে আইস্ক্রিনে।

চার জুটির প্রেম ও সম্পর্কের বিচিত্র অভিজ্ঞতা নিয়ে সাজানো হয়েছে ওয়েব ফিল্মটির গল্প। নির্মাতা শিহাব শাহীন জানিয়েছেন, ‘ক্যাফে আমব্রেলা’ একটি বহু চরিত্রের গল্প, যেখানে তিন থেকে চারটি আলাদা কাহিনি পরস্পরের সঙ্গে যুক্ত হবে। রোমান্স ও ড্রামা ঘরানার এই চলচ্চিত্রে ভালোবাসা, সম্পর্ক ও আবেগের নানা দিক তুলে ধরা হবে।

নামের সঙ্গে মিল থাকলেও ‘ক্যাফে আমব্রেলা’ কোনো রেস্তোরাঁ বা খাবারকেন্দ্রিক গল্প নয় বলে জানিয়েছেন নির্মাতা। বরং সম্পর্কের নানা সমীকরণ ও আবেগের টানাপোড়েনই হবে এর মূল আকর্ষণ।

ওয়েব ফিল্মটিতে তিন লাক্স সুন্দরীর বিপরীতে অভিনয় করছেন সময়ের জনপ্রিয় তিন অভিনেতা তৌসিফ মাহবুব, পার্থ শেখ ও আরেফিন জিলানী। নতুন তিন মুখের অভিষেক আর পরিচিত অভিনেতাদের উপস্থিতিতে ‘ক্যাফে আমব্রেলা’ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মীয় সম্প্রীতি ও বিশ্বাসের অধিকার রক্ষায় FoRB Forum-এর নতুন কমিটি

১

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: সাধারণ ছুটিসহ সরকারের নানা কর্মসূচি ঘোষণা

২

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ’—ফেসবুকে আসিফ মাহমুদের ব্যঙ্গাত্মক পোস্ট

৩

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা শুরু

৪

নতুন সিনেমা ‘আবার দেখা হলো’, ফের জুটি চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি

৫

মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

৬

গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

৭

যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প

৮

আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম

৯

৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১০

সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির বৈঠকে ইব্রাহীম নিরব, তুলে ধরলেন জুলাই যোদ্ধাদের সুরক্ষাসহ একাধিক প্রস্তাব

১১

পশুখাদ্য সরবরাহে সিন্ডিকেট! আসল ঘটনা উদঘাটন

১২

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প

১৩

এক মাস দুই দিন পর কারামুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান

১৪

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনায় বিপাশা হায়াত

১৫

পর্দায় আসছে জসীমউদ্দীনের কালজয়ী সৃষ্টি ‘সোজন বাদিয়ার ঘাট’, শেষ ৭০ শতাংশ শুটিং

১৬

আজ জেলহত্যা দিবস: কারাগারে নির্মম হত্যার শিকার জাতীয় চার নেতা

১৭

আফগানিস্তান প্রিমিয়ার লিগে ডায়মন্ড ক্যাটাগরিতে সাকিব-লিটন, তালিকায় ১৯ বাংলাদেশি

১৮

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ

১৯

ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ প্রণালিতে বাড়ছে উত্তেজনা

২০